আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএল। সব দলের ক্রিকেটারেরাই অনুশীলন শুরু করে দিয়েছেন। ক্রিকেটীয় প্রস্তুতির পাশাপাশি পড়াশোনায় মন দিয়েছেন চেন্নাই সুপার কিংসের প্রশান্ত বীর।
আইপিএলের নিলামের সময়ই আলোচনায় উঠে এসেছিলেন প্রশান্ত। এখনও জাতীয় দলের সুযোগ না পাওয়া প্রশান্তের ন্যূনতম মূল্য ছিল ৩০ লাখ টাকা। তাঁকে সিএসকে কর্তৃপক্ষ কেনেন ১৪ কোটি ২০ লাখ টাকায়। উত্তরপ্রদেশের অমেঠীর প্রশান্ত বাঁহাতি স্পিনার। ব্যাটও করেন বাঁ হাতে। সুযোগ পেলে চেন্নাইয়ের হয়ে আইপিএলে নিজেকে প্রমাণ করতে চান তিনি। সেই লক্ষ্যে নিজেকে ডুবিয়ে রেখেছেন অনুশীলনে। পাশাপাশি পড়াশোনাতেও মন দিয়েছেন প্রশান্ত।
চেন্নাইয়ের সমর্থকদের সিংহভাগই তামিলভাষী। দক্ষিণ ভারতের এই ভাষা প্রশান্তের অজানা। বলতে, পড়তে, লিখতে, বুঝতে কিছুই পারেন না। আবার সিএসকের সব সমর্থকের সঙ্গে হিন্দিতে কথা বলতে পারবেন, এমন নিশ্চয়তাও নেই। সমস্যা হতে পারে চেন্নাইয়ের মাঠ কর্মীদের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও। তাই তামিল শিখছেন প্রশান্ত। অন্তত কাজ চালানোর মতো তামিল শেখার চেষ্টা করছেন তিনি।
সমাজমাধ্যমে সিএসকে কর্তৃপক্ষ একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাতে প্রশান্তকে তাঁর বোনের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতে দেখা গিয়েছে। বোনের কাছেই তামিল শিখছেন। বিভিন্ন শব্দ বলার চেষ্টা করছেন। ছোট ছোট বাক্য গঠনের চেষ্টা করছেন। প্রশান্তের তামিল শেখার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সাত ম্যাচে ৩৭.৩৩ গড়ে ১১২ রান করেন প্রশান্ত। স্ট্রাইক রেট ছিল ১৬৯.৬৯। বল হাতে ১৮.৭৭ গড়ে নেন ৯টি উইকেট। ওভার প্রতি খরচ করেন ৬.৭৬ রান। তাঁকে রবীন্দ্র জাডেজার পরিবর্ত হিসাবে গড়ে তুলতে চান চেন্নাই কর্তৃপক্ষ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৭:৩৮
সমস্যা বেড়েই চলেছে মুম্বইয়ের, গোটা আইপিএল থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে বিদেশি স্পিনারকে নিলেন হার্দিকেরা -
১৫:৫৭
শর্ট বলের বিরুদ্ধে এখন সাবলীল শ্রেয়স! সমস্যা মেটানোর নেপথ্যে কেকেআরের কোচকে কৃতিত্ব দিলেন পঞ্জাবের অধিনায়ক -
১৩:০৪
কোহলিদের কাছে লজ্জার হারের পর দলকে বার্তা দিল্লির মালিকের! কঠিন সময়ে একটি বিশেষ কাজের নির্দেশ -
২৩:০৭
ওপেন করতে চাই, প্রীতি জিন্টার কাছে আব্দার চহলের, রাজি হয়ে গেলেন পঞ্জাবের মালকিন, তবে একটি শর্তে -
‘এক-একটা ছবি তুলতে ১০০ টাকা করে নেব’, খুদে ভক্তদের কাছে দাবি বৈভবের