টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্মে নেই অভিষেক শর্মা। প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। এখনও পর্যন্ত বিশ্বকাপে করেছেন ৮০ রান। তবু তাঁকে সমীহ করছে ইংল্যান্ড শিবির। আগামী বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি ইংল্যান্ড।
জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৩০ বলে ৫৫ রানের ইনিংস ছাড়া কোনও ম্যাচেই স্বচ্ছন্দ দেখায়নি অভিষেককে। টানা ব্যর্থতায় আত্মবিশ্বাসের অভাবও ফুটে উঠছে। তবু ভারতের তরুণ ওপেনারকে গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা মেনে নিয়েছেন স্যাম কারেন।
ইংল্যান্ডের অলরাউন্ডার বলেছেন, ‘‘আপাতত আমাদের প্রধান লক্ষ্য বৃহস্পতিবারের ম্যাচ। আশা করব, আমাদের বিরুদ্ধেও অভিষেককে চেনা মেজাজে দেখা যাবে না। তবে আমরা সব রকম প্রস্তুতি নিয়ে মাঠে নামব। আমাদের সব মনোযোগ এখন বৃহস্পতিবারের ম্যাচে।’’ বিশ্বকাপে ফর্মে না থাকলেও টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেকই। ব্যাটে-বলে হলে একাই প্রতিপক্ষের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারেন। যা অজানা নয় ব্রেন্ডন ম্যাকালাম, হ্যারি ব্রুকদের। তাই ফর্মে না থাকলেও ইংল্যান্ড শিবিরে গুরুত্ব পাচ্ছেন অভিষেক। তাঁর জন্য থাকছে নির্দিষ্ট পরিকল্পনাও।
সেমিফাইনালের প্রতিপক্ষ নিয়ে ইংরেজ অলরাউন্ডার বলেছেন, ‘‘ভারত খুব ভাল দল। তবে ভারতের মাটিতে আমরা প্রচুর ক্রিকেট খেলেছি। আমাদের দলের অনেকেই আইপিএল খেলে। তারা এখানকার পিচে খেলতে অভ্যস্ত। আমরা ভারতের বিরুদ্ধেও নিয়মিত খেলি। তাই আমরা ভয় পাচ্ছি না।’’ বৃহস্পতিবার দু’দলের মধ্যে ভাল লড়াই হবে বলে মনে করছেন কারেন।
আরও পড়ুন:
বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে কারেন বলেছেন, ‘‘ওয়াংখেড়ে দুর্দান্ত স্টেডিয়াম। ঐতিহাসিকও। আমি নিশ্চিত বৃহস্পতিবার তীব্র শব্দের মধ্যে আমাদের খেলতে হবে। সমর্থকদের এমন উন্মাদনার মধ্যে খেলা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। বিশেষ করে এক জন তরুণ ক্রিকেটারের স্বপ্নই থাকে ভারতের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচ খেলা। ওয়াংখেড়ের মাঠ ছোট। পিচ বেশ ভাল হয়। মনে হয় প্রচুর রান হবে সেমিফাইনালে।’’
মুম্বইয়ের পিচ এবং পরিবেশ সম্পর্কে দলের অধিকাংশ ক্রিকেটারের ধারণা থাকায় সমস্যা হবে না বলেই মনে করছেন কারেন। জানিয়েছেন, দলের প্রস্তুতি ভাল হচ্ছে। ভারতীয় দলের চ্যালেঞ্জ নিতে তাঁরা তৈরি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের