এত দিন পর্যন্ত তাঁকে নিয়ে জল্পনা চলছিল। শুক্রবার কেকেআর স্পষ্ট করেই জানিয়ে দিল, এ বারের আইপিএলে পাওয়া যাবে না হর্ষিত রানাকে। অনিশ্চয়তা রয়েছে মাথিশা পাথিরানাকে নিয়েও। কবে কেকেআর শিবিরে যোগ দেবেন তা জানা যাচ্ছে না। প্রথম একাদশ এখনও চূড়ান্ত করতে পারেনি কেকেআর কর্তৃপক্ষ।
এ দিন সাংবাদিক বৈঠকে কেকেআরের কোচ অভিষেক নায়ার বলেন, “আমরা একটা বড় ধাক্কা খেয়েছি। হর্ষিত রানা গত দু’বছর ধরেই এই দলের অবিচ্ছেদ্য অংশ। গত এক বছরে ক্রিকেটার হিসাবে অনেক উন্নতি করেছে। আমরা হর্ষিতকে মিস্ করব। ওর বদলি খোঁজা সহজ নয়। গত কয়েক দিন ধরে কিছু বোলারকে দেখছি আমরা। দেখা যাক কে মানিয়ে নিতে পারে এবং নিজের দক্ষতা কাজে লাগাতে পারে। আশা করি দু’দিনের মধ্যে পরিবর্ত বেছে নেওয়া যাবে।”
হর্ষিতের বদলি কে?
নবদীপ সাইনি, আকাশ মাধোয়াল, সিমরজিৎ সিংহ, সন্দীপ ওয়ারিয়র এবং কেএম আসিফ কেকেআরের অনুশীলনে রয়েছেন। এগিয়ে আকাশ। তবে অভিষেক বলেছেন, “আজ আমাদের একটা প্রস্তুতি ম্যাচ রয়েছে। আবার ২৩ তারিখ একটা খেলব। কাকে বেছে নেব সেটা নিয়ে আমাদের মধ্যে একটা আলোচনা হবে। তার পরে ঘোষণা করব। কয়েকটা দিন লাগতে পারে। তবে মুম্বই রওনা দেওয়ার আগেই ঘোষণা হবে মনে হয়।”
এনওসি পেলেন না পাথিরানা
আইপিএলে খেলার জন্য তিন ক্রিকেটারকে অনুমতি দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই তালিকায় নেই কেকেআরের পাথিরানার নাম। শ্রীলঙ্কার বিবৃতি অনুযায়ী, পাথিরানা এখনও শারীরিক সক্ষমতার পরীক্ষা দেননি। একই কারণে নুয়ান তুশারা (বেঙ্গালুরু), ওয়ানিন্দু হাসরঙ্গ (লখনউ), এশান মালিঙ্গা (হায়দরাবাদ) এবং পাথিরানার ছাড়পত্র মেলেনি। শ্রীলঙ্কা জানিয়েছে, সকলেরই রিহ্যাব চলছে। তা সম্পূর্ণ হলেই পরীক্ষা দিতে পারবেন। আইপিএলে খেলার ছাড়পত্র পেয়েছেন দুষ্মন্ত চামিরা, পাথুম নিসঙ্ক এবং কামিন্দু মেন্ডিস।
গ্রিনের জায়গা কোথায়?
নিলামে ২৫.২০ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে কিনেছে কেকেআর। তাঁকে কোথায় খেলানো হবে তা নিয়ে মাথার চুল ছিঁড়তে হচ্ছে দলকে। এ দিন ব্যাটিং কোচ শেন ওয়াটসন বলেছেন, “কেকেআরের সৌন্দর্য হল, এই দলে একাধিক অবিশ্বাস্য, বিশ্বমানের ক্রিকেটার রয়েছে। কাকে কোথায় খেলানো হবে সেটা বেশ বিড়ম্বনার বিষয়। দলের নেতৃস্থানীয়দের কাছে একটা চ্যালেঞ্জ হতে চলেছে। প্রথম দিন থেকে কম্বিনেশন ঠিক রাখতে হবে। ক্যামেরন যে মানের অলরাউন্ডার তাতে যেখানে সুযোগ দেওয়া হবে, ও সেখানেই ভাল খেলবে। দেখা যাক ওকে কোথায় খেলাতে পারি।”
আরও পড়ুন:
বরুণের ফর্ম
টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪টি উইকেট নিলেও প্রচুর রান দিয়েছেন বরুণ চক্রবর্তী। তাঁর ফর্ম নিয়ে অবশ্য চিন্তিত নয় কেকেআর। অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেছেন, “বরুণের বোলিং নিয়ে কোনও সমস্যা নেই। বিশ্বকাপে বিপক্ষ ব্যাটারেরা ওর বলে ভাল খেলেছে। বরুণের বদলে সেই ব্যাটারদের প্রশংসা করা হোক। এই ১০ দিনের বিরতি ওকে অনেক সাহায্য করেছে। আরও একটা কঠিন প্রতিযোগিতা খেলতে তৈরি ও।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৭:৫৬
‘সামনে বিয়ে নাকি’? টসের সময় সঞ্চালকের প্রশ্ন শুভমনকে, কী বললেন গুজরাতের অধিনায়ক? -
১৫:০৩
টানা তিন ম্যাচ জিতে আইপিএলের প্লেঅফের লড়াইয়ে কেকেআর, কী ভাবে শেষ চারে জায়গা করে নিতে পারে শাহরুখ খানের দল? -
১২:১২
আইপিএলে নতুন মাইলফলক স্পর্শ নারাইনের, প্রথম বিদেশি বোলার হিসাবে নজির কেকেআর স্পিনারের -
সহজ ম্যাচও কঠিন করে জিতল গুজরাত, সুদর্শনের অর্ধশতরানে জয় ৪ উইকেটে, ব্যাটিং ব্যর্থতায় আবার হার পঞ্জাবের
-
জয়ের হ্যাটট্রিক কেকেআরের! আইপিএলে দুর্দান্ত প্রত্যাবর্তন রাহানের দলের, হায়দরাবাদ ৭ উইকেটে উড়ে গেল নারাইন-বরুণদের সামনে