ভারতের উইকেটরক্ষক হিসাবে নজিরের সামনে সঞ্জু স্যামসন। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে সেই নজির গড়ে ফেলতে পারেন তিনি। ছাপিয়ে যেতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি ও ঋষভ পন্থকে। এ বারের এশিয়া কাপে মাত্র তিনটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন সঞ্জু। তাতেই নজিরের সামনে তিনি।
চলতি এশিয়া কাপে তিন ইনিংসে ১০৮ রান করেছেন সঞ্জু। ৩৬ গড় ও ১২৭.০৫ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। টি-টোয়েন্টির একটি বড় প্রতিযোগিতায় ভারতের উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন পন্থ। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ইনিংসে ১৭১ রান করেছিলেন তিনি। ২৪.৪২ গড় ও ১২৭.৬১ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। সর্বাধিক ৪২ রান করেছেন। রবিবার ফাইনালে আরও ৬৪ রান করলে পন্থকে টপকে যাবেন সঞ্জু।
ভারতের হয়ে একটি বড় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ধোনির রান ১৫৪। তিনি ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই রান করেছিলেন। ছ’টি ইনিংসে ১৫৪ রান করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ৩০.৮০ গড় ও ১২৮.৩৩ স্ট্রাইক রেটে রান করেছিলেন ধোনি। এশিয়া কাপের ফাইনালে ৪৭ রান করলে ধোনিকে টপকাবেন সঞ্জু।
আরও পড়ুন:
ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ৪৮ ম্যাচে ৯৬৯ রান করেছেন সঞ্জু। ২৬.১৮ গড় ও ১৪৯ স্ট্রাইক রেটে রান করেছেন। তিন শতরানের পাশাপাশি তিনটি অর্ধশতরানও রয়েছে তাঁর। অর্থাৎ, এশিয়া কাপের ফাইনালে ৩১ রান করলে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ১০০০ রান পূর্ণ হবে সঞ্জুর।
এশিয়া কাপের আগে ভারতের হয়ে ওপেন করতেন সঞ্জু। ভাল ফর্মেও ছিলেন তিনি। কিন্তু এশিয়া কাপে অভিষেক শর্মার সঙ্গে শুভমন গিল ওপেন করায় জায়গা হারিয়েছেন তিনি। পাঁচ নম্বর বা তার নীচেও নামছেন তিনি। ওমানের বিরুদ্ধে ৫৬ রান করেছিলেন সঞ্জু। পাকিস্তানের বিরুদ্ধে ১৩ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৯ রান করেছেন। এখন দেখার ফাইনালে ব্যাট করার সুযোগ সঞ্জু পান কি না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির থেকে ট্রফি নিতে চায়নি ভারত। ট্রফি ছাড়াই উৎসব করে তারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেড় ঘণ্টা পরে শুরু হয়।
- এশিয়া কাপের শুরু থেকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে দেখা দিয়েছে বিতর্ক। ফাইনালও ব্যতিক্রম নয়।
-
এশিয়া কাপের করমর্দন বিতর্ক বিশ্বকাপেও! পাক ক্রিকেটারদের সঙ্গে রবিবার হাত মেলানো নয়, হরমনপ্রীতদের বলে দিল বোর্ড
-
ট্রফি বিতর্কে নকভির পোস্ট, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, কাপ নিতে চাইলে আমার দুবাইয়ের দফতরে আসুক ভারত!
-
অবশেষে বিসিসিআইয়ের কাছে দুঃখপ্রকাশ নকভির? তবু নাছোড় ভারতীয় বোর্ডের ইমপিচমেন্টের হুমকি পাক কর্তাকে
-
‘২০২২ সালে জয় শাহও তো ট্রফি দেননি!’ ভারতীয় বোর্ডের ইয়র্কারেই নাকি ‘বোল্ড’ পাক কর্তা নকভি, ভারতের পাশে আরও তিন দেশ
-
ভারতের প্যাঁচে সমস্যায় পাকিস্তান অধিনায়ক! সলমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের