আইপিএলের শুরু থেকে খুব একটা ভাল খেলতে পারছিলেন না। উইকেট পেলেও প্রচুর রান দিচ্ছিলেন। রাজস্থানের বিরুদ্ধে অবশেষে প্রত্যাবর্তন হল ‘আসল’ বরুণ চক্রবর্তীর। রানও কম দিলেন। তুলে নিয়েছেন তিনটি উইকেটও। ম্যাচের পর বরুণ জানালেন, হাড়ে চিড় নিয়েই তিনি আইপিএলে খেলছেন। তাঁর মতে, এখনও ট্রফি জিততে পারে কেকেআর।
এ দিন দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০টি উইকেট নিলেন বরুণ। ১৫১টি ইনিংসে ২০০তম উইকেট পেয়েছিলেন অর্শদীপ সিংহ। বরুণ পেলেন ১৫৫তম ইনিংসে। কুলদীপ যাদব (১৬০), জয়দেব উনাদকাট (১৬২) এবং মহম্মদ শামি (১৬৫) রয়েছেন বরুণের পরে।
রিঙ্কু সিংহ নয়, ম্যাচের সেরার পুরস্কার তুলে দেওয়া হয় বরুণের হাতে। তিনি বলেন, “পিচ খুব একটা আলাদা ছিল না। আইপিএলে যেমন পিচ হয় তেমনই হয়েছে। আজ একটু মন্থর গতির ছিল, যা আমরা কাজে লাগিয়েছি। প্রথম কয়েকটা ম্যাচে আমি চোট পেয়েছিলাম। দুটো হাড়ে চিড় ধরেছিল। এখনও বাঁ হাতে চিড় দুটো রয়েছে। সেটা সামলেই খেলার চেষ্টা করছি। কাজটা কঠিন, তবু চেষ্টা তো করতেই হবে।”
সাফল্যের নেপথ্যে গোটা কোচিং স্টাফকে কৃতিত্ব দিয়েছেন বরুণ। বলেছেন, “ম্যাচের সেরার পুরস্কার পেয়ে খুব ভাল লাগছে। নিজের ব্যাপারে কথা বলার আগে কোচিং স্টাফদের কৃতিত্ব দিতে চাই। গত কয়েকটা সপ্তাহ খুবই কঠিন গিয়েছে। ফলাফল আমাদের পক্ষে যায়নি। বাইরে থেকে প্রচুর কথাবার্তা শুনেছি। তবে প্রধান কোচ এবং বাকি কোচেরা কখনও সেই আওয়াজের প্রভাব আমাদের উপরে পড়তে দেননি। আমরা নিজেদের পদ্ধতিই অনুসরণ করছিলাম। এই জয় আমাদের প্রাপ্য ছিল।”
আরও পড়ুন:
সেই সূত্র ধরেই তিনি বললেন, “আমরা সব ম্যাচ জিততেই নামি। ট্রফির দাবিদার হিসাবেই প্রতিযোগিতায় খেলতে নেমেছি। এখনও আশা আছে। এই জায়গা থেকেই ঘুরে দাঁড়ানো শুরু করতে হবে।”
বরুণ স্বীকার করলেন, এই জয় ড্রেসিংরুমে অনেকটা স্বস্তি ফিরিয়েছে। রহস্য স্পিনারের কথায়, ‘‘২০২৪-এ চ্যাম্পিয়ন হওয়ার পরে আমি ড্রেসিংরুমে কারওকে খুব একটা কাঁদতে দেখিনি। কিন্তু আজ জয়ের পরে অনেকের চোখেই জল দেখলাম। চোটের জন্য মরসুমের শুরু থেকে একের পর এক ক্রিকেটার ছিটকে গিয়েছে। সেই দলকে ছন্দে ফেরানো সহজ নয়। এমনই একটি জয় আমাদের প্রয়োজন ছিল। আশা করি, এই জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়াব।’’
সাফল্যের দিনে একটু অনুযোগও রয়েছে বরুণের। ব্যাটারদের উদ্দেশে তিনি বলেছেন, “পিচ আজ মন্থর ছিল। তবে মাঝের দিকে আরও ভাল ব্যাট করা উচিত ছিল আমাদের। তবে আজ জিতে এটুকু প্রমাণ করতে পেরেছি যে শুধু অংশগ্রহণ করতে আইপিএলে আসিনি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী