আইপিএলের শুরু থেকে সে ভাবে রান পাচ্ছিলেন না। কয়েকটি বল খেলেই আউট হয়ে যাচ্ছিলেন। রবিবারও তেমনটাই হতে যাচ্ছিল। নান্দ্রে বার্গারের ক্যাচ ফস্কানো সব বদলে দিল। একার হাতে ম্যাচ জিতিয়ে দিলেন রিঙ্কু সিংহ। ম্যাচের পর জানালেন, ঈশ্বরের সাহায্য পেয়েছেন বলেই দলকে জেতাতে পেরেছেন। তিনি যে কোনও জায়গায় ব্যাট করতে রাজি।
ব্যাট করার সময় দু’-একটি শট খেলার পর রেগে যেতে দেখা গিয়েছিল রিঙ্কুকে। সে প্রসঙ্গে ম্যাচের পর বলেন, “যখন নিজের মতো করে খেলতে পারি না তখনই এমন জিনিস হয়। নিজের শট নিয়ে অনিশ্চিত ছিলাম বা ইতস্তত করছিলাম এমনটা নয়। আমার ভাবনাই ছিল ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। সতীর্থ এবং কোচের সঙ্গে কথা বলে তেমনটাই ঠিক হয়েছিল। ম্যাচটা কঠিন জায়গায় ছিল বলে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া দরকার ছিল।”
বার্গার ক্যাচ না ফেললে হয়তো এই ইনিংস আসতই না রিঙ্কুর ব্যাট থেকে। কেকেআরের ক্রিকেটার বলেছেন, “মাঝেমাঝে এমনটা হয়। সেই মুহূর্তে মন ঠিকঠাক কাজ করে না। তখনই এ রকম শট খেলে ফেলি। সৌভাগ্যবশত আজ ভাগ্য আমার পাশে ছিল এবং ম্যাচটা জিততে পেরেছি।”
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের গুরুত্ব কতটা, তা রিঙ্কুর চোখের জলই বুঝিয়ে দিয়েছে। টানা ব্যর্থতার পরে সমাজমাধ্যমে তিনি নানা ভাবে কটাক্ষের শিকার হন। রিঙ্কুর কানেও হয়তো তা পৌঁছে গিয়েছিল। রবিবার আট রানের মাথায় নান্দ্রে বার্গার তাঁর ক্যাচ না ফেললে এই ম্যাচেও পরাজয় সঙ্গী হত কেকেআরের। কিন্তু ক্রিকেট দেবতা তাঁদের পাশেই থাকেন, যাঁরা হার মানেন না। কেকেআরকে ছন্দে ফেরানোর দায়িত্ব সেই রিঙ্কুর কাঁধেই এসে পড়ল। মরসুমের প্রথম জয়ের তৃপ্তি হয়তো ছাপিয়ে গিয়েছিল ২০২৪-এর ট্রফি জয়কেও। কোচ অভিষেক নায়ারকে জড়িয়ে ধরে রিঙ্কুর কেঁদে ফেলার ছবি এখন সমাজমাধ্যমে প্রত্যেকের টাইমলাইনে ঘুরছে।
মরসুমে প্রথম বার বড় রান পেয়ে কেমন লাগছে? রিঙ্কুর জবাব, “রান না পাওয়ার বিষয়টা মাথার মধ্যে ছিলই। বড় ইনিংসের জন্যে অপেক্ষা করছিলাম। এই ইনিংসটা খেলে খুব ভাল লেগেছে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য খুব দরকারি ছিল।”
আরও পড়ুন:
দলের চাপের সময়েও সাতে নামানো হয়েছে তাঁকে। তবে রিঙ্কুর সাফ কথা, তাঁর কোনও নির্দিষ্ট ব্যাটিং পজিশন নেই। বলেছেন, “আমার জন্য কোনও নির্দিষ্ট পজিশন নেই। পাঁচে বা আরও নীচে, এমনকি চারেও ব্যাট করতে পারি। দল যেখানে চাইবে সেখানে ব্যাট করতে রাজি। এই জয়ের ফলে আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়বে। এখান থেকে পাওয়া ছন্দ ধরে রাখতে হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী