সুপার ওভারে সুনীল নারাইনের বিরুদ্ধে নিকোলাস পুরানকে ব্যাট করতে পাঠানোর আগে কি এক বারও ভেবেছিলেন ঋষভ পন্থ, জাস্টিন ল্যাঙ্গারেরা। নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছে লখনউ। তার ফলও ভুগেছে তারা। সুপার ওভারে পুরানের রেকর্ড ভয়াবহ। সেই ব্যাটারের উপরেই ভরসা করে ডুবেছে তারা। কেউ বুঝতেই পারছেন না, কোন যুক্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলছে সমালোচনা। যদিও তার মাঝেই নিজেদের সিদ্ধান্ত নিয়ে সাফাই গাইছেন পন্থ, ল্যাঙ্গার।
টি-টোয়েন্টিতে নারাইন বনাম পন্থ
কুড়ি-বিশের ক্রিকেটে সব মিলিয়ে নারাইনের বিরুদ্ধে ১৬৮ বল খেলেছেন পুরান। করেছেন ২০৭ রান। তিন বার আউট হয়েছেন। ১২৩.২ স্ট্রাইক রেটে রান করেছেন পুরান। টি-টোয়েন্টির নিরিখে এই স্ট্রাইক রেট এমন আহামরি নয়। কিন্তু সেই পুরানের উপরেই ভরসা দেখিয়েছে লখনউ।
সুপার ওভারে নারাইন বনাম পন্থ
সুপার ওভারে তো পুরানের রেকর্ড আরও ভয়ঙ্কর। এখনও পর্যন্ত নারাইনের সাতটি বল খেলেছেন তিনি। একটিও রান করতে পারেননি। দু’বার আউট হয়েছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে একটি সুপার ওভারে নারাইনের প্রথম চার বলে ব্যাট ছোঁয়াতে পারেননি পুরান। পঞ্চম বলে আউট হয়েছিলেন। অথচ লখনউয়ের মনে হয়েছিল, রবিবার সেই পুরানই নারাইনের বলে চালিয়ে খেলবেন।
সুপার ওভারে পুরানের রেকর্ড
নারাইনের বিরুদ্ধে পন্থ খারাপ খেলেছেন। কিন্তু বাকিদের বিরুদ্ধে? কেরিয়ারে সুপার ওভারে কী করেছেন পুরান? পাঁচ বার সুপার ওভার খেলতে নেমেছেন তিনি। চার বার শূন্য রানে আউট হয়েছেন। এক বার করেছেন ১ রান। অর্থাৎ, পাঁচটি সুপার ওভার খেলে মাত্র ১ রান করেছেন পুরান। সেই তাঁর উপরেই ভরসা করেছে লখনউ।
অপরাধ করেছে লখনউ, মত স্টেনের
লখনউয়ের এই সিদ্ধান্ত অবাক করেছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ডেল স্টেনকে। খেলা শেষে তিনি বলেন, “পুরান আইপিএলে তিনটে সুপার ওভার খেলেছে। তিন বারই শূন্য রানে আউট হয়েছে। তাই স্বাভাবিক ভাবেই অন্য কাউকে পাঠানো উচিত ছিল। মিচেল মার্শ, ঋষভ পন্থ, মুকুল চৌধরীর মতো ক্রিকেটার ছিল। পুরানের ফর্মও খারাপ। এই মরসুমে ৩০-৪০ রানের বেশি ও করতে পারেনি। তার পরেও ওকে সুপার ওভারের প্রথম বল খেলতে পাঠানো অপরাধ।”
যে ক্রিকেটারের মনোবল তলানিতে, তাঁকে সুপার ওভারের মতো গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ব্যাট করতে নামালে তাঁর উপর চাপ আরও বাড়ে। এমনটাই মত স্টেনের। তিনি বলেন, “মরসুমের এমন একটা পরিস্থিতিতে, যখন আপনি জিততে মরিয়া, তখন এমন এক ব্যাটারকে পাঠানো উচিত হয়নি, যে গোটা মরসুমে খেলতে পারেনি। আপনার এমন ব্যাটার দরকার, যে গ্যালারিতে বল মারতে পারবে। আমার মনে হয়, পুরানের সেই আত্মবিশ্বাস এখন আছে। ওর উপর চাপ আরও বেড়ে গিয়েছিল।”
আরও পড়ুন:
ফর্মে না থাকা পুরানেই ভরসা পন্থের
পন্থ জানেন পুরান ফর্মে নেই। তার পরেও তাঁর মনে হয়েছিল, তিনি পারবেন। খেলা শেষে লখনউয়ের অধিনায়ক বলেন, “আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম। সকলেই পুরানের নাম বলেছিল। ও হয়তো এখন ফর্মে নেই। কিন্তু কঠিন পরিস্থিতিতে সেরা ক্রিকেটারের উপরেই ভরসা রাখতে হয়। আমরা সেটাই করেছি।”
বিশ্রাম চান পন্থ
চলতি আইপিএলে টানা পাঁচ ম্যাচে হেরেছে লখনউ। ঘরের মাঠে চারটি ম্যাচ খেলে চারটিই হারতে হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্রাম চান পন্থ। খেলা শেষে তিনি বলেন, “আমাদের বিশ্রাম দরকার। পর পর চাপের ম্যাচ খেলেছি। সকলে বিধ্বস্ত। আমাদের নিজেদেরকেই এখান থেকে বেরাতে হবে। একটা দল হিসাবে খেলতে হবে। কিন্তু তার জন্য কয়েক দিন বিশ্রাম দরকার।” পন্থ অবশ্য জেনেশুনেই এই কথা বলেছেন। লখনউয়ের পরের ম্যাচ সামনের সোমবার। অর্থাৎ, সাত দিন বিশ্রাম পাবেন তাঁরা।
কোচের অদ্ভুত যুক্তি
লখনউয়ের প্রধান কোচ ল্যাঙ্গার আবার পুরানকে নামানোর নেপথ্যে পরিসংখ্যান তুলে যুক্তি দিতে চেয়েছেন। তিনি বলেন, “আপনারা পুরানের রেকর্ড দেখুন। ওর থেকে বেশি কেউ নারাইনের বিরুদ্ধে খেলেনি। তাই আমাদের মনে হয়েছিল, ওকে নামানোই ঠিক হবে।”
কিন্তু পুরান তো ফর্মে নেই। তার পরেও ল্যাঙ্গারের মনে হয়েছিল, পুরানকেই নামানো উচিত। তিনি বলেন, “জানি পুরান ফর্মে নেই। ও নিজেও সেটা জানে। কিন্তু আমাদের মনে হয়েছিল, নারাইনের বিরুদ্ধে পুরানের থেকে ভাল কেউ খেলতে পারবে না। নারাইনের বিরুদ্ধে ওর রেকর্ড দেখুন। আর কারও তেমন রেকর্ড নেই। কিন্তু এই ম্যাচে পুরান পারেনি। এটা দুর্ভাগ্যজনক।”
কিন্তু নারাইনের বিরুদ্ধে পুরানের রেকর্ড তো এমন কিছু আহামরি নয়। তা হলে কোন যুক্তিতে এই সাফাই দিচ্ছেন ল্যাঙ্গার। তিনি কি সত্যিই পরিসংখ্যান দেখেছেন? না কি তাঁর মনে হয়েছে বলেই পুরানকে নামিয়ে দিয়েছেন? খেলা হেরেও ল্যাঙ্গার যা বলছেন, তাতে কিন্তু সেই কথাই স্পষ্ট।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী