ক্রিকেটে বলা হয় ক্যাচ ম্যাচ জেতায়। শনিবার আইপিএলে সেটাই দেখা গেল। দুই ম্যাচে দুই সেরা ক্যাচ দেখলেন ক্রিকেটপ্রেমীরা। এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার মার্কো জানসেন এক হাতে ক্যাচ ধরলেন। অন্য ম্যাচে শরীর ছুড়ে ক্যাচ ধরলেন সরফরাজ় খান। জানসেনের ক্যাচ পঞ্জাব কিংসকে জিততে সাহায্য করল। সরফরাজ়ের ক্যাচও সুবিধা করে দিল চেন্নাই সুপার কিংসের।
দুপুরের ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে সানরাইজ়ার্স হায়দরাবাদ ভাল শুরু করেছিল। দুই ওপেনার আউট হওয়ার পরেও রান তোলার গতি বাড়াচ্ছিলেন ঈশান কিশন। হায়দরাবাদের অধিনায়ককে আউট করতে না পারলে চাপ বাড়ত পঞ্জাবের। ঠিক সেই সময় একক দক্ষতায় ঈশানকে ফেরালেন জানসেন।
ম্যাচের ১৪তম ওভারে অর্শদীপ সিংহের বলে ছক্কা মারার চেষ্টা করেন ঈশান। ভাল শট মারলেও বলের উচ্চতা বেশি ছিল না। বোঝা যাচ্ছিল, বাউন্ডারিতে ক্যাচ হতে পারে। কিন্তু জানসেন একটু দূরে ছিলেন। তিনি নিজের ডান দিকে বেশ খানিকটা দৌড়ান। তার পর ডানহাতে বল লুফে নেন। জানসেন বাঁহাতে বল করেন। ফলে ডানহাত তাঁর দুর্বল হাত। সেই হাতেও সহজেই ক্যাচ ধরেন জানসেন।
ক্যাচ কঠিন হলেও জানসেনকে দেখে মনে হচ্ছিল, কোনও কষ্টই করতে হয়নি তাঁকে। হাসতে হাসতে ক্যাচ ধরেন তিনি। সেটা দেখে পঞ্জাবের ক্রিকেটারেরা অবাক হয়ে যান। ঈশান নিজেও অবাক হয়ে যান। ১৭ বলে ২৭ রান করে ফেরেন তিনি। ঈশান আউট হওয়ায় হায়দরাবাদের রান তোলার গতি কমে যায়। সেটাই তাদের হারের কারণ হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন:
শনিবার সন্ধ্যার ম্যাচে নজর কাড়েন সরফরাজ়। আগে তাঁর ফিল্ডিং নিয়ে কম সমালোচনা হয়নি। ওজন বেশি থাকায় ভারতীয় দল থেকেও বাদ পড়েছেন। তার পর ওজন কমিয়েছেন অনেকটা। এ বারের আইপিএলে ব্যাট হাতে তিনি ফর্মে রয়েছেন। কিন্তু ফিল্ডিংয়ে তিনি কতটা উন্নতি করেছেন তা দেখা গেল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।
পয়েন্টে ফিল্ডিং করছিলেন সরফরাজ়। এত বছর এই জায়গায় দেখা যেত রবীন্দ্র জাডেজাকে। মাঠে পয়েন্ট অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। সপ্তম ওভারে গুরজপনীত সিংহের প্রথম বলে কাট মারেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। বল হাওয়ায় ছিল। পয়েন্টের অনেকটা দূর দিয়ে বল যাচ্ছিল। ডান দিকে ঝাঁপান সরফরাজ়। একটা সময় তাঁর পুরো শরীর হাওয়ায় ছিল। দু’হাতে বল তালুবন্দি করেন। তার পর উঠে শুরু করেন উল্লাস।
সরফরাজ়ের ক্যাচ দেখে উচ্ছ্বসিত ধারাভাষ্যকারেরা। সঞ্জয় বাঙ্গার বলেন, “আমার তো প্রথমে দেখে মনে হয়েছিল, জাডেজাকে দেখছি। কী স্ফূর্তি। যে ভাবে ঝাঁপাল, তাতে এর পর সরফরাজ়ের ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। ও দেখিয়ে দিল, চাইলে সব কিছুই সম্ভব।”
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেছিল দিল্লি। বেশ দ্রুতগতিতে রান তুলছিল তারা। কিন্তু অক্ষর আউট হওয়ার পর আবার উইকেট পড়ে। রান তোলার গতিও কমে যায়। ফলে এ বারের আইপিএলে প্রথম বার জেতার সুযোগ তৈরি হয়েছে চেন্নাইয়ের সামনে। তার একটা বড় কৃতিত্ব সরফরাজ়ের।
প্রতি বার আইপিএল শেষে দর্শকদের ভোটের বিচারে বেছে নেওয়া হয়, মরসুমের সেরা ক্যাচ কোনটা। সেই লড়াইয়ে কিন্তু ঢুকে পড়লেন জানসেন ও সরফরাজ়। সেরার লড়াইয়ে মুখোমুখি দুই ক্রিকেটার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১২:৩২
অন্য ভূমিকায় কোহলি! মুম্বইকে হারিয়ে সাজঘরে দলকে তাতালেন বিরাট, দিলেন চ্যাম্পিয়ন হওয়ার মন্ত্র -
১০:৩৩
টানা চার হার! মেজাজ হারালেন শ্রেয়স, হারের দায় কাদের, জানিয়ে দিলেন পঞ্জাব অধিনায়ক -
২৩:৩১
টানা চার হার শ্রেয়সের পঞ্জাবের, অক্ষর-মিলারের ব্যাটে বেঁচে থাকল দিল্লির প্লেঅফে ওঠার আশা -
‘আমাদের জেতা উচিত ছিল না!’ মুম্বইকে শেষ বলে হারিয়ে বললেন পাটীদার, ব্যাখ্যা দিলেন বেঙ্গালুরুর অধিনায়ক
-
পাকিস্তান সফরে গ্রিনকে দলে নিল অস্ট্রেলিয়া, কেকেআর প্লে-অফে উঠবে না, ধরেই নিয়েছে অসিরা?