পুরনো জার্সিতে ফিরে আবার নজর কেড়েছেন শার্দূল ঠাকুর। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে ও ক্যামেরন গ্রিনের উইকেট নিয়েছেন। তিনি না থাকলে হয়তো ২৫০ রান করত কেকেআর। সেই কারণে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন শার্দূল। খেলাশেষে সেই শার্দূলকে এক বিশেষ অনুরোধ করলেন হার্দিক পাণ্ড্য। অধিনায়ককে জবাবও দিয়েছেন শার্দূল।
গত বার লখনউ সুপার জায়ান্টসে খেলেছেন শার্দূল। তার আগে খেলেছেন কেকেআরে। হার্দিকের আর্জি, আর দলবদলের প্রয়োজন নেই। খেলাশেষে হার্দিক বলেন, “আমি ওকে বলেছি, অনেক দলবদল হয়েছে। আমি চাই তুমি মুম্বইয়েই কেরিয়ার শেষ করো। ও ভয় পায় না। সব সময় ব্যাটারকে বোকা বানানোর চেষ্টা করে। দুর্দান্ত ক্রিকেটার। আমি শার্দূলের জন্য খুব খুশি।”
অধিনায়ককে জবাবও দিয়েছেন শার্দূল। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তিনি বলেন, “এখানে থাকতে পারলে আমার খুব ভাল লাগবে। মুম্বই আমার শহর। আমার জন্য সকলে গলা ফাটান। মুম্বই ইন্ডিয়ান্সকে ধন্যবাদ আমাকে লখনউ থেকে নিয়ে প্রথম ম্যাচেই সুযোগ দেওয়ার জন্য।”
আরও পড়ুন:
শার্দূলের মনে পড়ে যাচ্ছে ১৬ বছর আগের কথা। প্রথম বার নেট বোলার হয়ে মুম্বইয়ের শিবিরে আসার কথা। শার্দূল বলেন, “২০১০, ২০১১ ও ২০১২ সালে আমি এই দলে নেট বোলার ছিলাম। চুপচাপ বল করতাম। নিজের ছাপ ফেলার চেষ্টা করতাম। শেষপর্যন্ত মুম্বইয়ে খেলেছি। খুব ভাল লাগছে।”
ওয়াংখেড়ের পিচকে হাতের তালুর মতো চেনেন শার্দূল। প্রথম ম্যাচেই সেটা দেখা গিয়েছে। তিনি জানতেন, বলের গতির হেরফের করতে হবে। যে তিন উইকেট তিনি নিয়েছেন, তিনটিই মন্থর বলে। বলের গতি বুঝতে না পেরে অ্যালেন, রাহানে, গ্রিন আউট হয়েছেন। ফলে প্রথমে যে স্কোর ২৫০ পর্যন্ত যাবে মনে হচ্ছিল, তা ২২০ রানেই আটকে গিয়েছে। সেটাই নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছে। ১৪ বছর পর প্রথম ম্যাচ জিতে আইপিএল শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী