Advertisement
E-Paper

শতরান করেও আক্ষেপ যাচ্ছে না বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থানের হারের জন্য নিজেকেই দায়ী করছে সূর্যবংশী

শনিবার আইপিএলে হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলে শতরান করেছে বৈভব সূর্যবংশী। তার পরেও দুঃখ যাচ্ছে না তার। যে শট খেলে সে আউট হয়েছে তা নিয়ে আক্ষেপ রয়েছে। কী বলেছে সে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:৩৫
cricket

বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।

শনিবার আইপিএলে হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলে শতরান করেছে বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম শতরান। তার পরেও দুঃখ যাচ্ছে না বৈভবের। যে শট খেলে সে আউট হয়েছে তা নিয়ে আক্ষেপ রয়েছে তার। বৈভবের মতে, তার জন্যই দলকে হারতে হয়েছে।

১৪তম ওভারে সাকিব হুসেনের বলে ল্যাপ শট খেলতে গিয়ে আউট হয় বৈভব। ঠিক করে ব্যাট চালাতে পারেনি সে। ফলে বল প্যাডে আছড়ে পড়ে এবং বৈভব এলবিডব্লিউ হয়ে যায়। ১০৩ রান করে ফিরে যায় বৈভব।

ম্যাচের পর রাজস্থানের পোস্ট করার ভিডিয়োয় সে বলেছে, “আজ ভাল খেলেছি। কিন্তু ওই শটটা খেলা একেবারেই উচিত হয়নি। যে শটে আউট হয়েছি ওটা আমার স্বাভাবিক শটই নয়। আমি চেয়েছিলাম বাড়তি কিছু করতে। সেটার জন্য হয়তো ২০ রান কম হয়েছে আমাদের। আমি ক্রিজ়ে থাকলে ম্যাচের পরিস্থিতি অন্য রকম হতে পারত।”

হায়দরাবাদের সঙ্গে প্রথম সাক্ষাতে প্রফুল্ল হিঙ্গের প্রথম বলে আউট হয়েছিল বৈভব। শনিবার সেই প্রফুল্লকেই চারটি ছয় মেরেছে সে। নিজের পরিকল্পনা নিয়ে বৈভব বলেছে, “বোলারের বিরুদ্ধে আমার স্বচ্ছ পরিকল্পনা ছিল। আগের ম্যাচে আউট হওয়ার পর নিজের ফোন দেখার সময় অনেক কিছু চোখে পড়েছিল। সাধারণত আমি এ সবে পাত্তা দিই না। কিন্তু যখন ব্যক্তিগত ভাবে আমাকে কেউ কিছু বলে তখন সেটা প্রভাব ফেলে। বেশি কথা না বলে ব্যাট হাতেই জবাব দেওয়াটা ঠিক মনে করি।”

সংক্ষেপে
  • আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
Vaibhav Sooryavanshi Rajasthan Royals Sunrisers Hyderabad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy