বৈভব সূর্যবংশীর পর অভিষেক শর্মা। আইপিএলের ভারতের তরুণ ক্রিকেটারদের তাণ্ডব অব্যাহত। শনিবার শ্রেয়স আয়ারের পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৮ বলে ৭৪ রানের ইনিংস খেলল অভিষেক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্মে না থাকা ওপেনার আবার চেনা মেজাজে। তাঁর এই ইনিংসের সুবাদে পঞ্জাবের সামনে জয়ের জন্য ২২০ রানের লক্ষ্য রাখল হায়দরাবাদ।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রেয়স। অভিষেক এবং ট্রেভিস হেডের ওপেনিং জুটি শুরু থেকেই আগ্রাসী ছিল। অর্শদীপ সিংহ, জেভিয়ার বার্টলেট, মার্কো জানসেন, বিজয়কুমার বৈশাখ— পঞ্জাবের কোনও বোলারকেই ছাড় দেননি তাঁরা। অভিষেক ছিলেন বেশি আগ্রাসী। ১৮ বলে ৫০ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার এবং ৮টি ছক্কা। হেড করেছেন ২৩ বলে ৩৮। ৫টি চার এবং ১টি ছয় এসেছে তাঁর ব্যাট থেকে। প্রথম উইকেটের জুটিতে ৮.১ ওভারে ১২০ রান তোলেন তাঁরা। পাওয়ার প্লের ৬ ওভারে ওঠে ১০৫ রান।
হায়দরাবাদ অধিনায়ক ঈশান কিশনও শুরু করেছিলেন আগ্রাসী মেজাজে। তবে বড় ইনিংস খেলতে পারলেন না। ১৭ বলে ২৭ রান করলেন ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে। অর্শদীপের বলে জানসেনের দুরন্ত ক্যাচে আউট হলেন। দ্রুত রান তুলতে পারলেন না হেনরিখ ক্লাসেন। ফলে হায়দরাবাদের রান তোলার গতি অনেকটা কমে যায়। অভিষেক-হেড-ঈশানেরা ব্যাট করার সময় যতটা রান উঠবে মনে হচ্ছিল, তার চেয়ে অন্তত ১৫-২০ রান কম হল কাব্য মারানের দলের।
আরও পড়ুন:
অনিকেত বর্মা কিছুটা চেষ্টা করলেও লাভ বিশেষ হয়নি। ৯ বলে ১৮ রান করেন তিনি। রান পেলেন না সলিল অরোরাও (৮)। ক্লাসেনের ব্যাট থেকে এল ৩৩ বলে ৩৯ রান। মারলেন ১টি চার এবং ১টি ছয়। শেষ পর্যন্ত পঞ্জাব করল ৬ উইকেটে ২১৯ রান।
পঞ্জাবের বোলারদের মধ্যে শশাঙ্ক সিংহ ২০ রানে ২ উইকেট নিলেন। অর্শদীপ ৫০ রানে ২ উইকেট। ৪০ রান দিয়ে উইকেট পেলেন না জানসেন। ৩ ওভারে ৩৩ রান দিয়েও উইকেট পেলেন না যুজবেন্দ্র চহাল। ২ ওভার বল করে ৩৩ রান দিলেন বৈশাখ। এ ছাড়া ৪২ রানে ১ উইকেট বার্টলেটের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৯:০২
জয়ের হ্যাটট্রিক কেকেআরের! আইপিএলে দুর্দান্ত প্রত্যাবর্তন রাহানের দলের, হায়দরাবাদ ৭ উইকেটে উড়ে গেল নারাইন-বরুণদের সামনে -
১৫:০৭
টস হারলেন রাহানে, হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করবে কেকেআর, প্রথম একাদশে জোড়া পরিবর্তন -
পাথিরানার খেলা নিয়ে টালবাহানা চলছেই, রবিবার ‘ট্র্যাভিষেক’কে থামানোর জন্য কেকেআরের পরিকল্পনা কী? জানাল দল
-
পন্থদের স্বস্তি, বিয়ে সেরে লখনউয়ে যোগ দিলেন বিদেশি ক্রিকেটার
-
বৈভবকে বোল্ড করে চোখ পাকিয়ে লাফালাফি! আইপিএলের মতে অসভ্যতা, শাস্তি দিল্লির জেমিসনকে