আগামী বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না গৌতম গম্ভীর। মঙ্গলবার সন্ধে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু দুপুরে হঠাৎই ১ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় অনুশীলনের সময়।
সূচি অনুযায়ী, মঙ্গলবার অনুশীলনে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন সূর্যকুমার যাদবেরা। দুপুরে সে সময় তাঁদের জানানো হয়, অনুশীলন শুরুর সময় ১ ঘণ্টা পিছিয়ে সন্ধে ৭টা করা হয়েছে। সংবাদমাধ্যমকেও অনুশীলন পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়। তা থেকে শুরু হয় জল্পনা। মঙ্গলবার ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সন্ধে ৬.৫৩-তে শেষ হয় খণ্ডগ্রাস গ্রহণ। মনে করা হয়, সেমিফাইনালের আগে চন্দ্রগ্রহণের সময় অনুশীলন করতে চায়নি ভারতীয় শিবির। খণ্ডগ্রাস শেষ হওয়ার পর সন্ধে ৭টা থেকে অনুশীলন শুরুর পরিকল্পনা করা হয়। ভারতীয় ক্রিকেট দল কি কুসংস্কারে আচ্ছন্ন? অতীতে গ্রহণের জন্য কিছু ম্যাচের সময় পরিবর্তনের নজির রয়েছে ভারতের ঘরোয়া ক্রিকেটে।
অনুশীলন পিছিয়ে যাওয়ার অন্য একটি কারণও থাকতে পারে। চন্দ্রগ্রহণের পাশাপাশি মঙ্গলবার ছিল দোল পূর্ণিমা। মহারাষ্ট্রেও এ দিন দোল ছিল। ভারতীয় দলের ক্রিকেটারেরা একসঙ্গে রং খেলেন। সম্ভবত সে কারণেই এ দিন ক্রিকেটারদের কিছুটা ছাড় দেন গম্ভীর। সন্ধে ৭.০৫-এ ভারতীয় দলের অনুশীলন শুরু হয়। অনুশীলন পিছিয়ে দেওয়ার কারণ হিসাবে ভারতীয় শিবিরের পক্ষ থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন:
ইংল্যান্ড অবশ্য নির্ধারিত সময়েই অনুশীলন করেছে। বিকাল ৫টা পর্যন্ত ওয়াংখেড়েতে অনুশীলন করেছেন হ্যারি ব্রুকেরা। বুধবার কলকাতায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়িল্যান্ড।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের