Advertisement
E-Paper

বিশ্বকাপের জঘন্যতম একাদশে জায়গা পেলেন রোনাল্ডো! সঙ্গী মেসির সতীর্থ

চোখের জলে এ বারের বিশ্বকাপকে বিদায় জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভাল খেলতে পারেননি তিনি। খারাপ খেলায় বিশ্বকাপের জঘন্যতম একাদশে জায়গা হয়েছে পর্তুগালের অধিনায়কের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ ১৮:২৮
এ বারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে বেরিয়ে গিয়েছে পর্তুগাল। চোখের জলে বিদায় নিয়েছেন রোনাল্ডো।

এ বারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে বেরিয়ে গিয়েছে পর্তুগাল। চোখের জলে বিদায় নিয়েছেন রোনাল্ডো। —ফাইল চিত্র

এ বারের বিশ্বকাপ মোটেই ভাল যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাঁর নিজের পারফরম্যান্স থেকে শুরু করে কোচের সঙ্গে ঝামেলা, বার বার সমালোচনার মুখে পড়েছেন পর্তুগালের অধিনায়ক। এ বার বিশ্বকাপের জঘন্যতম একাদশে জায়গা পেলেন রোনাল্ডো।

সোফাস্কোর নামের একটি খেলার অ্যাপে বিশ্বকাপের সেরা ও জঘন্যতম একাদশ বাছাই করা হয়েছে। সেখানে রোনাল্ডো ১০-এ পেয়েছেন ৬.৪৬। কারণ, এ বারের প্রতিযোগিতায় মাত্র একটি গোল করেছেন রোনাল্ডো। তা-ও পেনাল্টি থেকে। প্রি-কোয়ার্টার ফাইনাল ও কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশেও তাঁকে রাখেননি দলের কোচ ফেরান্দো স্যান্টোস। পরিবর্ত হিসাবে নেমেও বিশেষ কিছু করতে পারেননি রোনাল্ডো। তাই তাঁকে জঘন্যতম একাদশে রাখা হয়েছে।

সেখানে রোনাল্ডো ছাড়াও জায়গা পেয়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্তিনেস। মেসির দলের এই ফুটবলারও এ বারের বিশ্বকাপে ভাল খেলতে পারেননি। টাইব্রেকারে গোল করা ছাড়া আর্জেন্টিনার জয়ে বিশেষ ভূমিকা নিতে পারেননি তিনি। সৌদি আরবের কাছে হারের পর থেকে তাঁকে প্রথম একাদশেও রাখেননি কোচ লিয়োনেল স্কালোনি। পরিবর্ত হিসাবে খেলেছেন। তাঁকে ৬.৩৫ নম্বর দেওয়া হয়েছে।

মেসি ও রোনাল্ডোর মধ্যে কে ভাল ফুটবলার, তা নিয়ে বিতর্ক বছরের পর বছর ধরে চলছে। সেই বিতর্কের অবসান ঘটাতে গিয়ে উল্টে তা আরও বাড়িয়ে দিয়েছে ফিফা। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে এই বিতর্ক নিয়ে টুইট করে আবার তা মুছে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে ফিফা একটি টুইট করে। সেখানে বিশ্বকাপ হাতে মেসির একটি ছবি দেয় তারা। ক্যাপশনে লেখা, ‘‘সর্বকালের সেরা (গ্রেটেস্ট অফ অল টাইম বা গোট) বিতর্কের অবসান। ফুটবলের সেরা ট্রফিটা এ বার ওর ঝুলিতে। উত্তরাধিকার সম্পূর্ণ হয়েছে। আর্জেন্টিনা নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে। মেসি বিশ্বকাপের সেরা ফুটবলার।’’ ফিফার এই টুইটে পরিষ্কার ছিল, যে হেতু মেসি ও রোনাল্ডো ক্লাবের হয়ে প্রায় সব ট্রফিই জিতেছেন, তাই তাঁদের মধ্যে কে সেরা সেটা বিচার করার একমাত্র মাধ্যম বিশ্বকাপ। রোনাল্ডোর হাতে বিশ্বকাপ নেই। কিন্তু মেসি বিশ্বকাপ জিতেছেন। বিশ্বকাপ জিতে রোনাল্ডোকে টেক্কা দিয়েছেন তিনি।

কিন্তু সেই টুইট করার পরেই তা মুছে ফেলে ফিফা। এক বার পক্ষ নেওয়ার পরে আবার টুইট মুছে দেওয়ায় শুরু হয়েছে বিতর্ক। তবে কি মেসি-রোনাল্ডোকে নিয়ে চলা বিতর্ক জিইয়ে রাখতে চাইছে ফিফা! সেই কারণে কোনও পক্ষ নিতে চাইছে না তারা। নইলে টুইট করে আবার কেন তা মুছে দিল তারা।

FIFA World Cup 2022 Cristiano Ronaldo Portugal Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy