পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্লে-অফ ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করলেন ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড। সূচি অনুযায়ী আগামী ৩১ মার্চ বলিভিয়া-সুরিনাম ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হওয়ার কথা ইরাকের। অন্য দিকে, ইরানের মহিলা ফুটবলারদের রাজনৈতিক আশ্রয় দিতে পারে অস্ট্রেলিয়া।
যুদ্ধ পরিস্থিতির জন্য প্লে-অফ ম্যাচের প্রস্তুতি শুরু করতে পারছেন না আর্নল্ড। তিনি নিজেও সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে রয়েছেন। ইরাকের জাতীয় দলের ৬০ শতাংশ ফুটবলার দেশেরই কোনও না কোনও ক্লাবে খেলেন। বিমান চলাচল বন্ধ থাকায় তাঁরাও যোগ দিতে পারছেন না হোস্টনের প্রস্তুতি শিবিরে। ফলে সমস্যায় পড়েছেন ইরাকের কোচ। ১৯৮৬ সালে শেষ বার বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল ইরাক। এ বার আবার মূলপর্বে খেলার সুযোগ রয়েছে বলে মনে করছেন আর্নল্ড। মেক্সিকো সিটিতে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ম্যাচ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। কিন্তু প্রস্তুতির অভাব তাঁকে চিন্তায় রেখেছে।
ইরাকের কোচ বলেছেন, ‘‘এই মুহূর্তে ফুটবলারদের ইরাকের বাইরে নিয়ে যাওয়াই সবচেয়ে বড় সমস্যা। ফিফা ম্যাচ পিছিয়ে দিলে আমরা প্রস্তুতি একটু সুযোগ পাব। বলিভিয়া এবং সুরিনাম নির্দিষ্ট সূচি অনুযায়ী খেলবে। আমাদের জন্য সেরা বিকল্প হতে পারে, বিশ্বকাপের আগে আগে ম্যাচটি খেলা। ফুটবলের প্রতি ইরাকের মানুষের ভালবাসা কল্পনাতীত। ৪০ বছর পর আমাদের সামনে বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ রয়েছে। আমাদের সবটা দিয়ে চেষ্টা করতে হবে।’’
ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনের সচিবও ফিফাকে সূচি বিবেচনার আর্জি জানিয়েছেন। আদনান দিরজাল যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছেন, ‘‘এই ম্যাচটা সাধারণ কোনও ম্যাচ নয়। এই ম্যাচের উপর একটা জাতির স্বপ্ন নির্ভর করছে।’’
অন্য দিকে, অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলতে যাওয়া ইরানের মহিলা ফুটবল দল পড়েছে রাষ্ট্রের রোষে। যুদ্ধ শুরুর দু’দিন পর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় দলের কোনও ফুটবলার গলা মেলাননি। কারও মুখ নড়তে দেখা যায়নি। তাতে মনে করা হয়, জাতীয় সঙ্গীত না গেয়ে ইরানের বর্তমান শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মহিলা ফুটবলারেরা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মহিলা ফুটবলারদের ‘যুদ্ধকালীন বিশ্বাসঘাতক’ বলা হয়েছে। এর পর থেকে দেশে ফেরার ব্যাপারে অনিশ্চয়তা এবং দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।
এই পরিস্থিতিতে ইরানের ফুটবলারদের রাজনৈতিক আশ্রয় দিকে পারে অস্ট্রেলিয়া। সে দেশে বসবাসকারী ইরানিরা ফুটবলারদের দেশে ফেরত না পাঠানোর আর্জি জানিয়েছেন। একাধিক আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং সংগঠনও এই পরিস্থিতিতে ফুটবলারদের নিরাপত্তা সুনিশ্চিক করার দাবি জানিয়েছে। যদিও অস্ট্রেলিয়া প্রশাসনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। মনে করা হচ্ছে, ক্যানবেরা বিমানবন্দরে ফুটবলারেরা পৌঁছোনোর পর রাজনৈতিক আশ্রয় চাইলে বিবেচনা করা হতে পারে। কারণ, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেছেন, ‘‘ইরানের জনগণের পাশে রয়েছে অস্ট্রেলিয়া।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
০৯:০২
পাকিস্তানে ফের বৈঠকের জন্য প্রস্তুত আমেরিকা-ইরান, তবে প্রথম বারের দুই নেতাই বাদ! কোন দেশ কাকে সরাল? কেন? -
২২:১৭
পাকিস্তানে যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী! আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনার দরজা কি খুলবে? -
মাথায় দাম ৯৪ কোটি টাকা! পাকিস্তানে দ্বিতীয় বৈঠকের আগে মার্কিন নিশানায় ইরানের ঘনিষ্ঠ জঙ্গিনেতা
-
‘ফুটবল’ খুলতে চেয়ে শীর্ষ সেনাকর্তার সঙ্গে তুমুল তর্কাতর্কি! ইরানে পরমাণু হামলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন ট্রাম্প?
-
যুদ্ধবিরতির মাঝেই ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন ইরানের! সমর্থনে হাজার হাজার মানুষ নামলেন রাস্তায়