Advertisement
E-Paper

ISL 2021-22: নর্থইস্টকে ৩-১ গোলে হারিয়ে আইএসএল-এ দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান

আগের ম্যাচে ড্র-এর পরে ফের জয়ে ফিরল মোহনবাগান। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল তারা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ২১:২৪
গোলের পরে উচ্ছ্বাস কোলাসোদের

গোলের পরে উচ্ছ্বাস কোলাসোদের ছবি: টুইটার।

গত ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করার পরে জয়ে ফিরল এটিকে মোহনবাগান। লিগের শেষে থাকা নর্থইস্ট ইউনাইটেডকে ৩-১ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। সেই সঙ্গে ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আইএসএল-এর লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন লিস্টন কোলাসোরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে মোহনবাগান। শুরুর ১০ মিনিটের মধ্যেই কয়েকটি সুযোগ পেয়ে যায় তারা। কিন্তু গোলের মুখ খোলেনি। অন্য দিকে খেলার গতির বিপরীতে ১৭ মিনিটের মাথায় এগিয়ে যায় নর্থইস্ট। প্রতিআক্রমণ থেকে অনেকটা দৌড়ে গোল করে যান বাগানের প্রাক্তন ফুটহলার ভিপি সুহের।

যদিও তাদের অগ্রগমন বেশি ক্ষণ স্থায়ী হয়নি। ২২ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে জোরালো শটে সমতা ফেরান জনি কাউকো। গোল পেয়ে যাওয়ার পরে আরও চাপ বাড়াতে থাকে গঙ্গাপাড়ের ক্লাব। বিরতিতে যাওয়ার ঠিক আগে দলকে এগিয়ে দেন এই মরসুমে দারুণ ছন্দে থাকা লিস্টন কোলাসো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও এগিয়ে যায় বাগান। ৫২ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের মধ্যে বল পেয়ে ঠান্ডা মাথায় তা জালে জড়িয়ে দেন মনবীর সিংহ। ৩-১ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। ৬৬ মিনিটের মাথায় ডার্বির নায়ক কিয়ান নাসিরিকে নামান মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। যদিও তাতে গোলের ব্যবধান আর বাড়েনি।

ISL 2021-22 ATK Mohun Bagan Indian Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy