Advertisement
E-Paper

করোনা আক্রান্ত বরুণ ও সন্দীপের দ্রুত সুস্থতা কামনা করল বিরাটের আরসিবি

এমনিতেই খুব ভাল ছন্দে নেই কেকেআর। তার মধ্যে বরুণ চক্রবর্তীর মতো একজন বোলারের কোভিড ধরা পড়ায় আরও বিপাকে পড়ল তারা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মে ২০২১ ১৮:৩৬
বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়ার

বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়ার ফাইল চিত্র

করোনা আক্রান্ত কেকেআর-এর দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়ার। এই দুই ক্রিকেটারের দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই ক্রিকেটারের করোনা হওয়ায় সোমবার কেকেআর বনাম আরসিবি ম্যাচ বাতিল করা হয়েছে।

টুইটে আরসিবি লেখে, ‘বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়ার-এর করোনা ধরা পড়ায় আইপিএল-এর সুরক্ষা বিধি মেনে কেকেআর বনাম আরসিবির সোমবারের ম্যাচ বাতিল করা হয়েছে। আমরা বরুণ এবং সন্দীপের দ্রুত সুস্থতা কামনা করি’।

এমনিতেই খুব ভাল ছন্দে নেই কেকেআর। তার মধ্যে বরুণ চক্রবর্তীর মতো একজন বোলারের কোভিড ধরা পড়ায় আরও বিপাকে পড়ল তারা। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় গোটা দেশেই সঙ্কট শুরু হয়েছে। এই পরিস্থিতি সত্ত্বেও বিসিসিআই আইপিএল ভাল ভাবে অনুষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও দুই ক্রিকেটার আক্রান্ত হওয়ায় চিন্তায় বিসিসিআই কর্তারাও।

KKR RCB IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy