Advertisement
E-Paper

Lionel Messi: নেমারদের বিরুদ্ধে মেসি ৯০ মিনিট খেলার জন্য তৈরি, দাবি আর্জেন্টিনা কোচের

মেসির সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ১৬:৫৬
লিয়োনেল মেসি

লিয়োনেল মেসি টুইটার

পিএসজি-র হয়ে প্রথম ম্যাচে খুব বেশি সময় খেলার সুযোগ পাননি লিয়োনেল মেসি। আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে পুরো ম্যাচ খেলার জন্য তৈরি মেসি। শুধু ভেনেজুয়েলা নয়, ব্রাজিল ও বলিভিয়ার বিরুদ্ধে আরও দুটি ম্যাচে খেলবেন তিনি। জানিয়ে দিলেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। মেসির সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আর্জেন্টিনার কোচ বলেন, ‘‘আমি ওর সঙ্গে কথা বলে নিশ্চিত, ও এই ম্যাচের জন্য তৈরি।’’ তবে শুধু ভেনেজুয়েলার বিরুদ্ধে নয়, ব্রাজিল ও বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচেও খেলবেন মেসি। স্কালোনি আরও বলেন, ‘‘বার্সেলোনায় মেসি যতটা সময় মাঠে থাকত, অতটা সময় পিএসজিতে খেলেনি। তবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের বাকি ম্যাচেও খেলবে ও।’’

শেষবার কোপা আমেরিকা ফাইনালে পুরো ম্যাচ খেলেছিলেন মেসি। রবিবার পিএসজি-র হয়ে ২৪ মিনিটের জন্য মাঠে ছিলেন তিনি। বুধবার থেকে আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করছেন মেসি। কোপা ফাইনালের পর ৫ সেপ্টেম্বর পিএসজি সতীর্থ নেমারের বিরুদ্ধে ফের খেলতে নামছেন মেসি।

রবিবার পিএসজি-র হয়ে অভিষেক করেছেন মেসি

রবিবার পিএসজি-র হয়ে অভিষেক করেছেন মেসি টুইটার

Lionel Messi PSG FC Barcelona Argentina Vs Brazil Argentina Football World Cup Qualifiers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy