Advertisement
E-Paper

নাচতে নাচতেই মঞ্চে লুটিয়ে পড়লেন ২২ বছরের তরুণী! হৃৎস্পন্দন বন্ধ হয়ে বিয়ের অনুষ্ঠানেই মৃত্যু, ভিডিয়ো প্রকাশ্যে

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কৃষ্ণ নীল রঙের জমকালো লেহঙ্গায় সেজে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তরুণী। নাচতে নাচতে মঞ্চে লুটিয়ে পড়ে মারা যান তিনি। বিয়েবাড়িতে শোকের ছায়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৮:০৬

ছবি: সংগৃহীত।

মঞ্চে নাচতে নাচতে লুটিয়ে পড়লেন তরুণী। নাচের মাঝখানেই বন্ধ হয়ে গেল হৃৎস্পন্দন। জীবনে শেষ বারের মতো নাচতে নাচতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। ঘুণাক্ষরেও টের পাননি এই নাচই হতে চলেছে তাঁর শেষ নাচ। সংবাদ প্রতিবেদন অনুযায়ী এই ঘটনাটি ঘটেছে, রাজস্থানের জলোর জেলার ভিনমাল এলাকার মোরসিম গ্রামে। বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে প্রথমে অজ্ঞান হয়ে যান ২২ বছরের তরুণী। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তরুণীর মৃত্যুর ঠিক আগের মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি আনন্দবাজার ডট কম।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কৃষ্ণ নীল রঙের জমকালো লেহঙ্গায় সেজে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তরুণী। সংবাদ প্রতিবেদন অনুসারে, মৃত তরুণীর নাম দীপকা ওরফে দীপু। তিনি নিউ মোরসিমের বাসিন্দা জওহরাম পুরোহিতের ছেলে লুম্ভারামের বিয়েতে গিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়েই এই ঘটনা ঘটে। নাচতে নাচতে হঠাৎ মেয়েটির দম বন্ধ হয়ে আসে। সামান্য টলে গিয়ে মঞ্চের উপর লুটিয়ে পড়েন দীপিকা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। এই ঘটনার পর পুরো পরিবার ও গ্রাম শোকাহত।

হৃদয়বিদারক এই ভিডিয়োটি স্থানীয় একটি সংবাদমাধ্যম ‘এবিপিনিউজ়টিভি’-এর এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়ো দেখে বহু নেটাগরিকই শিউরে উঠেছেন। কখনও জিম করতে গিয়ে, কখনও নাচতে গিয়ে, কখনও আবার কথা বলতে বলতেই মাটিতে লুটিয়ে পড়ে মারা যাওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে। এই নিয়ে সমাজমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন বহু নেটাগরিকই।

Wedding Viral Rajasthan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy