Advertisement
E-Paper

Viral: প্রেমিককে আলিঙ্গন করতে দৌড় লাগালেন প্রেমিকা, তার পর যা হল...

বিমানবন্দরে দুই যুগলের দেখা হতেই দৌড় লাগালেন তাঁরা। একে অপরকে দেখে আলিঙ্গন করতে দৌড়ে এলেন দু’জনে। তার পরই বিপত্তি ঘটল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১১:২৪
ছবি টুইটার।

ছবি টুইটার।

প্রেমিক বাইরে থাকেন। বহু দিন দেখা হয়নি। অবশেষে শহরে ফিরছেন প্রেমিক। সে কারণে যারপরনাই উত্তেজিত ছিলেন প্রেমিকা। বিমানবন্দরে প্রেমিককে নিতে নিজেই পৌঁছে গিয়েছিলেন ওই তরুণী। তার পর এল সেই মাহেন্দ্রক্ষণ।

বিমানবন্দরে দুই যুগলের দেখা হতেই দৌড় লাগালেন তাঁরা। একে অপরকে দেখে আলিঙ্গন করতে দৌড়ে এলেন দু’জনে। তার পরই বিপত্তি। আলিঙ্গন করার আগেই পড়ে গেলেন দু’জন। এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রেমিকা দৌড়ে আসতেই তাঁকে কোলে করে আলিঙ্গনের চেষ্টা করেছিলেন ওই যুবক। কিন্তু তার আগেই দু’জনে দৌড়তে গিয়ে পড়ে যান। তার পর উঠে দাঁড়িয়ে দু’জন দু’জনকে আলিঙ্গন করেন।

Viral Viral News Viral video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy