বিয়ে হয়েছিল মাস দু’য়েক আগে। মধুচন্দ্রিমা যাপন করতে গিয়েছিলেন কাশ্মীরে। কিন্তু কাশ্মীর যাত্রাই সব শেষ করে দিল। পহেলগাঁওয়ে জঙ্গিহানায় মৃত্যু হল কানপুরের ব্যবসায়ী শুভম দ্বিবেদীর। তাঁর মাথায় গুলি করে জঙ্গিরা। সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় শুভমের খুড়তুতো ভাই সৌরভ দ্বিবেদী অভিযোগ করেছেন যে, জঙ্গিদের এক জন তাঁর নাম জিজ্ঞাসা করার পরে গুলি চালাতে শুরু করে। একটি গুলি এসে লাগে শুভমের মাথায়। মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন:
তবে মৃত্যুর আগের রাতেই দৃশ্যটা অন্য রকম ছিল। স্ত্রী ঐশ্বন্যা এবং বন্ধুদের নিয়ে তাস খেলছিলেন শুভম। হোটেলের কামরায় হাসি-মজায় মেতেছিলেন নবদম্পতি। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হোটেলের কামরায় খাটে বসে উনো (তাস জাতীয় কার্ডের খেলা) খেলছেন শুভম এবং তাঁর স্ত্রী। রয়েছেন অন্য এক দম্পতিও। কার্ড খেলতে খেলতে মজায় মেতেছেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অশ্বিনী সহায়’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে অনেকেই নবদম্পতির জন্য শোকপ্রকাশ করেছেন। শুভমের পরিণতির কথা উল্লেখ করেও দুঃখপ্রকাশ করতে দেখা গিয়েছে নেটাগরিকদের একাংশকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা