বাড়ির সামনে উঠোনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন এক মহিলা। তাঁকে দেখেই দৌড়ে এল একটি শিয়াল। ওই মহিলা ফোনে কথা বলায় এতটাই মগ্ন ছিলেন যে, টেরই পাননি তাঁর পিছনে ধাওয়া করেছে শিয়াল।
তিরবেগে ছুটে এসে মহিলার এক পায়ে কামড় বসাল শিয়ালটি। স্বভাবতই হকচকিয়ে গিয়ে শিয়ালটিকে ছাড়ানোর চেষ্টা করেন তিনি। পা দিয়ে শিয়ালটিকে মারতে দেখা যায় মহিলাকে। কিন্তু শিয়ালটি মহিলার উপর আবারও ঝাঁপিয়ে পড়ে। তার পর বেশ কিছু ক্ষণ শিয়ালের সঙ্গে মহিলার এই ‘যুদ্ধ’ চলে। এই দৃশ্য দেখে লাঠি হাতে ছুটে আসেন এক ব্যক্তি। তার পরই দৌড়ে পালায় শিয়ালটি।
#funniesttweets
— Tyco Tv (@TycoDaGoat) August 25, 2022
FOX Attacks Woman & Gets Punished!!!pic.twitter.com/hq48w8Kbxa
এই রুদ্ধশ্বাস মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভিতে। ওই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।