Advertisement
E-Paper

দু’চাকাকে চারচাকা বানানোর ‘বিপজ্জনক’ প্রচেষ্টা! আসন হল প্ল্যাটফর্ম ট্রলি, ব্যস্ত রাস্তায় সাত জনকে নিয়ে ছুটল বাইক

বাইক যেখানে শেষ হচ্ছে, সেখানে লাগানো একটি প্ল্যাটফর্ম ট্রলি। তার উপর বসে রয়েছে পাঁচ খুদে। সকলকে নিয়ে ছুটে চলেছে বাইক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ০৯:০৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তা। ছুটে যাচ্ছে দু’চাকা থেকে চারচাকা। তার মধ্যে বাইককে ‘ফ্যামিলি বাইকে’ পরিণত করার এক অভিনব উপায় দেখা গেল। বাইকে তরুণের পিছনে বসে রয়েছেন দুই তরুণী। বাইক যেখানে শেষ হচ্ছে, সেখানে লাগানো একটি প্ল্যাটফর্ম ট্রলি। তার উপর বসে রয়েছে পাঁচ খুদে। সকলকে নিয়ে ছুটে চলেছে দু’চাকা। সেই ভিডিয়োয় ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দিনের ব্যস্ত রাস্তা। ছুটে চলেছে নানা গাড়ি। সেই রাস্তার মধ্যে বিপজ্জনক ভাবে পাঁচ খুদেকে নিয়ে বাইক চালাতে দেখা গেল এক তরুণকে। বাইকে তরুণের পিছনের আসনে বসে রয়েছেন দুই তরুণী। বাইকের আসনের শেষে থাকা প্লাস্টিকের গার্ডের মধ্যে বাঁধা হয়েছে একটি প্ল্যাটফর্ম ট্রলি। সেটির উপর বসে রয়েছে পাঁচ খুদে। তাদের দেখে বোঝাই যাচ্ছে যে অত্যন্ত কষ্টের সঙ্গে সেখানে গাদাগাদি করে বসে রয়েছে তারা। মোট সাত জনকে নিয়ে বাইক ছুটিয়ে চলেছেন তরুণ। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘রজ়ি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় আট হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। তরুণের কাণ্ডে ক্ষুদ্ধ নেটপাড়া। প্ল্যাটফর্ম ট্রলিতে বাচ্চাদের বসিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটিকে নেটপাড়া বিপজ্জনক বলে মনে করছে।

Viral Video Viral Story
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy