Advertisement
E-Paper

ঘুটঘুটে অন্ধকারে মাঝরাস্তায় গাড়ির উপর চড়াও হল বিশাল দাঁতাল, ভাঙল গাড়ির কাচও, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

একটি হাতি রাস্তার ধারে গাড়ি ভাঙচুর করছে। গাড়িটির কাচ ভেঙে দেওয়ার পর তার উপর চড়াও হওয়ার চেষ্টা করছিল সে। সেই সময় গাড়ির ভিতর বসেই ছিলেন চালক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০৯:৫০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাতের অন্ধকারে জঙ্গলের ধারের পাকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎ জঙ্গল থেকে রাস্তায় বেরিয়ে পড়ল একটি বুনো দাঁতাল। গাড়ির দিকে তেড়ে গেল সে। গাড়ির চালক কোনও ভাবেই পালাতে পারলেন না। গাড়ির ভিতরেই বসেছিলেন তিনি। তখনই গাড়িটি ভাঙচুর করতে শুরু করল হাতিটি। দাঁতের খোঁচায় গাড়ির কাচ ভেঙে ফেলল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘কেরল_তামিজ়হাচি_ভ্লগ্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হাতি রাস্তার ধারে একটি গাড়ি ভাঙচুর করছে। গাড়িটির কাচ ভেঙে দেওয়ার পর তার উপর চড়াও হওয়ার চেষ্টা করছিল সে। সেই সময় গাড়ির ভিতর বসেই ছিলেন চালক। হাতিটি আক্রমণের সময় সামান্য একটু সরতেই সুযোগ পেয়ে গাড়ি ছোটালেন চালক।

রাস্তায় হাতি বেরিয়েছে দেখে অন্য গাড়ির চালকেরাও মাঝপথে থেমে গিয়েছিলেন। প্রথম গাড়িটিকে চলে যেতে দেখে সামনের দিকে তেড়ে গেল হাতিটি। সেখানেও সারি বেঁধে দাঁড়িয়েছিল কয়েকটি গাড়ি। বুনো দাঁতালকে তেড়ে আসতে দেখে সেই গাড়িগুলি গতি বাড়িয়ে দ্রুত পিছু হটতে শুরু করল। জানা গিয়েছে, এই ঘটনাটি কেরলে ঘটেছে। ভিডিয়োটি দেখে আশঙ্কা প্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘হাতির আক্রমণ থেকে বরাতজোরে বেঁচে গিয়েছেন চালকটি। আমি সেই জায়গায় থাকলে ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে যেত।’’

Advertisement
Viral Video Kerala animal video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy