‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতের বিরুদ্ধে সরব পাক নাগরিকদের একাংশ। কিন্তু সেই আবহেই এ বার ভারতের হয়ে আওয়াজ তুলতে দেখা গেল সমাজমাধ্যমে নিজেকে পাকিস্তানি হিন্দু বলে পরিচয় দেওয়া এক যুবককে। ওই যুবকের দাবি, পহেলগাঁও কাণ্ডের পর পাল্টা আক্রমণের অধিকার রয়েছে ভারতের। পহেলগাঁওয়ে নিহতেরা ন্যায়বিচার পেয়েছেন বলেও মন্তব্য করেছেন অভয়। যুবকের সেই ভিডিয়ো ইতিমধ্যেই নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভাইরাল হয়েছে ওই ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
জঙ্গি হামলায় রক্তাক্ত পহেলগাঁওয়ের বদলা নিয়েছে দেশ। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হেনেছে ভারতীয় বাহিনী। ভারত এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতের বক্তব্য, পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে নিশানা করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে বহু জঙ্গিঘাঁটি। ভারতের হামলার কথা স্বীকার করেছে পাকিস্তানও। সেই ঘটনায় দেশ জুড়ে হইচই পড়েছে। চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। ‘অপারেশন সিঁদুর’-এর কারণে পাকিস্তানিদের অনেকেই ভারতকে দুষেছেন। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে ভারতের সমর্থনেই কথা বলতে শোনা গিয়েছে সমাজমাধ্যমে পাকিস্তানি হিসাবে পরিচয় দেওয়া ওই যুবককে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের নাম অভয়। ‘অপারেশন সিঁদুর’ অভিযানকে সমর্থন করে ভাইরাল ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমি একজন পাকিস্তানি এবং আমি সরাসরি একটা কথা বলতে চাই। ভারতের পাল্টা আক্রমণের অধিকার ছিল। যখন আপনি ভারতের জনগণকে আক্রমণ করবেন তখন কিছু নয়, আর যখন ওরা পাল্টা প্রতিশোধ নেবে তখনই আপনার মুখে শান্তির বুলি ফুটবে। যখন ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানি ঘটে তখন কোথায় ছিলেন? এখন যখন ভারত পাল্টা আক্রমণ করছে, তখন পাকিস্তান হঠাৎ করেই নিজেকে অত্যাচারিত দেখাচ্ছে।’’ সন্ত্রাসবাদে মদত জোগানোর জন্যও পাকিস্তানের দিকে আক্রমণ শানাতে দেখা যায় অভয়কে। অভয়ের কথায়, ‘‘ভারত বা পাকিস্তান কেউই যুদ্ধ চায় না। কিন্তু যখন আপনি সন্ত্রাসবাদের বীজ বপন করবেন, তখন তা আপনারও ক্ষতি করবে। এতে অবাক হওয়ার কিছু নেই। ভুলে গেলে চলবে না যে ভারত এটা শুরু করেনি। আমার কাছে এটা ভারতের ন্যায়বিচার।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। অভয়ের সেই পোস্টের নীচে লেখা, ‘‘একজন পাকিস্তানি হিন্দু হিসেবে এটাই আমার মতামত।”
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি ‘অভয়_এস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ১০ লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভারতীয় নেটাগরিকদের একাংশ ওই যুবকের ভিডিয়োটি দেখে প্রশংসা করেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা