ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে বৃহস্পতিবার সন্ধ্যায় পাক হামলার পর নিয়ন্ত্রণরেখা বরাবর বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক পোস্ট ধ্বংস করেছে ভারত সেনা। তেমনটাই জানা গিয়েছে সেনা সূত্রে। নিয়ন্ত্রণরেখা বরাবর একটি পাক সেনাছাউনি ধ্বংস করার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ভারতীয় সেনার একটি এক্স হ্যান্ডল থেকে।
আরও পড়ুন:
শুক্রবার সকালে ভারতীয় সেনার ওই এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে ক্ষেপণাস্ত্র হামলায় নিয়ন্ত্রণরেখা বরাবর একটি পাক সেনাছাউনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পোস্টে লেখা, ‘‘৮ এবং ৯ মে মধ্যবর্তী রাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সমগ্র পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক আক্রমণ চালায়। জম্মু এবং কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনা অসংখ্য যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তবে ড্রোন হামলা কার্যকর ভাবে প্রতিহত করা হয়েছে। উপযুক্ত জবাবও দেওয়া হয়েছে। ভারতীয় সেনা দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত ঘৃণ্য পরিকল্পনার জবাব দেওয়া হবে।’’ সূত্র জানিয়েছে, সেনাছাউনিগুলি ধ্বংস করার জন্য ট্যাঙ্ক-বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। তবে কোন সেক্টরে পাকিস্তানি সেনাছাউনি ধ্বংস করা হয়েছে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন:
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জম্মু এবং পঞ্জাবে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। কিন্তু সেই সব ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে ভারত। সেনা সূত্রে জানানো হয়েছে, জম্মু এবং পঞ্জাবের একাধিক জায়গা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। কিন্তু সেই হামলা ভেস্তে দিয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ৪০০ ট্রায়াম্ফ। খবর, পাল্টা আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান। পাকিস্তানের দু’টি জেএফ ১৭ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলেও মনে করা হচ্ছে। ড্রোনের মাধ্যমেও হামলা চালানো হয়েছিল পাকিস্তানের তরফে। তা-ও প্রতিহত করা হয়েছে। আখনুরে একটি ড্রোনকে গুলি করে নষ্ট করে দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা