Advertisement
E-Paper

কার প্রভাব বেশি? ঝগড়ার মধ্যে জনসমক্ষে ইনস্টাগ্রাম মডেলকে গাড়িতে পিষে মেরেই ফেললেন প্রতিদ্বন্দ্বী! ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ২৯ বছর বয়সি গ্যাব্রিয়েল ক্যারিংটন নামে এক নেটপ্রভাবী লন্ডনের নাইটক্লাবের বাইরে ক্লডিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। এর পর গাড়ি চালিয়ে এসে ক্লডিয়াকে ধাক্কা দেন গ্যাব্রিয়েল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৩:৪৯
Video shows Instagram model dies after Rival hit her with Mercedes, police arrest accused

নিহত নেটপ্রভাবী ক্লডিয়া জাকজ়েভস্কা ওরফে ক্লডিয়া গ্ল্যাম। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যম ইনস্টাগ্রামের পরিচিত মুখ। নেটমাধ্যমে মডেলিংও করতেন। প্রতিদ্বন্দ্বীর মার্সিডিজ়ের ধাক্কায় মৃত্যু হল সেই তরুণী নেটপ্রভাবীর। ভয়ঙ্কর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত ওই তরুণীর নাম ক্লডিয়া জাকজ়েভস্কা ওরফে ক্লডিয়া গ্ল্যাম। ইনস্টাগ্রাম রূপচর্চা সংক্রান্ত বিভিন্ন পোস্ট করতেন তিনি (পড়ুন বিউটি ইনফ্লুয়েন্সার)। বিপুল জনপ্রিয়তা ছিল তাঁর। সঙ্গে অনেক প্রতিদ্বন্দ্বীও তৈরি হয়েছিল। রবিবার ভোর সাড়ে ৪টে (স্থানীয় সময়) নাগাদ মধ্য লন্ডনের সোহো এলাকার একটি নাইটক্লাবের বাইরে অন্য এক নেটপ্রভাবী তথা বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর) তাঁর গাড়ি নিয়ে ধাক্কা মারেন ক্লডিয়াকে। বিলাসবহুল গাড়ির নীচে পিষে দেন তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ক্লডিয়ার।

এক্স হ্যান্ডলে শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে, ২৯ বছর বয়সি গ্যাব্রিয়েল ক্যারিংটন নামে এক নেটপ্রভাবী লন্ডনের নাইটক্লাবের বাইরে ক্লডিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। এর পর গাড়ি চালিয়ে এসে ক্লডিয়াকে ধাক্কা দেন গ্যাব্রিয়েল। কালো মার্সিডিজ়ের ধাক্কায় মাটিতে পড়ে যান ক্লডিয়া। এর পর তাঁর উপরেই গাড়ি চালিয়ে দেন গ্যাব্রিয়েল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে ৩ লাখ ৬০ হাজারেরও বেশি অনুরাগী থাকা গ্যাব্রিয়েলকে খুন এবং মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডোম_লুক্রে’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। অভিযুক্তের শাস্তির দাবি তুলেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।

Viral Video Instagram Model Instagram Post Social Media Influencer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy