Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

ঝড়ের গতিতে স্কুটিতে সওয়ার! স্পিডব্রেকারে ধাক্কা লেগে ‘উড়েই গেলেন’ তরুণী, পড়লেন বাহন-সহ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছেন এক তরুণী। বেশ দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন। ঠিক সে সময়ই তাঁর সামনে একটি স্পিডব্রেকার চলে আসে। সময়মতো সেটি দেখতে পাননি তরুণী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৫:২০
Video shows woman fall bizarrely on road after colliding with speed breaker while riding scooty

ছবি: এক্স থেকে নেওয়া।

ঝড়ের গতিতে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন তরুণী। দেখতেই পাননি রাস্তার মাঝে থাকা স্পিডব্রেকার। সেই স্পিডব্রেকারে ধাক্কা খেয়ে স্কুটি নিয়ে এক প্রকার উড়েই গেলেন তিনি। সামলাতে পারলেন না। বাহন নিয়ে উল্টে পড়লেন রাস্তাতেই। চাঞ্চল্যকর সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছেন এক তরুণী। বেশ দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন। ঠিক সে সময়ই তাঁর সামনে একটি স্পিডব্রেকার চলে আসে। সময়মতো সেটি দেখতে পাননি তরুণী। দ্রুত গতিতে স্পিডব্রেকার পার হওয়ার সময় স্কুটির ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। বাহন নিয়েই খানিকটা শূন্যে উঠে যান। কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়েন। পথচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘গোবিন্দ প্রতাপ সিং | জিপিএস’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। সড়ক নিরাপত্তা এবং রাস্তায় সতর্কতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনারও জন্ম দিয়েছে ভিডিয়োটি। প্রশ্ন উঠেছে উচ্চ গতিতে গাড়ি চালানোর বিধি এবং স্পিড ব্রেকারের নকশা নিয়েও। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বাহ দিদি! কী স্টান্ট!’’ অন্য এক জন লিখেছেন, ‘‘বেশি পাকামির ফল। ধীরে ধীরে গাড়ি চালানো উচিত ছিল।’’

Viral Video Scooty Road safety
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy