Advertisement
E-Paper

হাবরায় চালু বাস রুট

উত্তর ২৪ জেলায় আটটি নতুন বাস রুটের উদ্বোধন করলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে হাবরা শহরের জয়গাছি এলাকায় একটি অনুষ্ঠান থেকে ওই রুটগুলির উদ্বোধন করা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৬ ০১:৩০
সাজানো হয়েছে বাস। নিজস্ব চিত্র।

সাজানো হয়েছে বাস। নিজস্ব চিত্র।

উত্তর ২৪ জেলায় আটটি নতুন বাস রুটের উদ্বোধন করলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে হাবরা শহরের জয়গাছি এলাকায় একটি অনুষ্ঠান থেকে ওই রুটগুলির উদ্বোধন করা হয়।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন রুটগুলি হল হাবরা-আসানসোল, হাবরা-দিঘা (এসি), হাবরা-গড়িয়া, বারাসত-আসানসোল, করুণাময়ী-দিঘা, সল্টলেক-দমদম পার্ক, ইউনিটেক-দক্ষিণেশ্বর, গঙ্গানগর-হাওড়া। নতুন বাস রুটের পাশাপাশি পরিবহণ মন্ত্রী এ দিন দু’টি ভেসেল পরিষেবার উদ্বোধন করেন। সেগুলি চলবে মনিরামপুর থেকে শেওড়াফুলি এবং শ্রীরামপুর থেকে ব্যারাকপুর (ধোবিঘাট) পর্যন্ত।

এ দিনের অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হাবরার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলাশাসক অন্তরা আচার্য, পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুবাবু বলেন, ‘‘রাজ্যে বেসরকারি বাস রুটের পাশাপাশি আমরা সরকারি বাস রুটের উন্নতির চেষ্টা করছি। তিনটি পরিবহণ নিগমকে মিলিয়ে দেওয়া হয়েছে। ফলে কাজে গতি এসেছে।

Habra Bus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy