Advertisement
E-Paper

Crime: সরকারি চাকরি পেয়ে ছেড়ে চলে যাবে! সন্দেহ, আক্রোশে স্ত্রীর হাতই কেটে দিলেন স্বামী, বর্ধমানের কেতুগ্রামে

অভিযোগ, স্ত্রী নার্সের চাকরি পাওয়ার পর তাঁর ডান হাত কব্জি থেকে কেটে নেন স্বামী। শনিবার রাতে নৃশংস এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ১১:৪৯
শেখ মহম্মদ ও রেণু খাতুন।

শেখ মহম্মদ ও রেণু খাতুন। নিজস্ব চিত্র।

স্ত্রী নার্সের চাকরি পাওয়ার পর তাঁর ডান হাত কব্জি থেকে কেটে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার রাতে নৃশংস এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ, কেতুগ্রামের কোজলসার বাসিন্দা শেখ মহম্মদ শনিবার রাতে তাঁর স্ত্রী রেণু খাতুনের ডান হাত কব্জি থেকে কেটে নেন। সম্প্রতি নার্সের চাকরি পেয়েছিলেন রেণু। অভিযোগ, চাকরি পাওয়ার পর রেণু তাঁকে ছেড়ে চলে যেতে পারেন, এই আশঙ্কায় শেখ মহম্মদ তার স্ত্রীর হাত কেটে নিয়েছেন।

বিষয়টি নিয়ে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রেণুর পরিবার। জানা গিয়েছে, রেণু ছোটবেলা থেকেই মেধাবী। তাঁর স্বপ্ন ছিল নার্স হওয়ার। সম্প্রতি তিনি নার্সের চাকরিও পান। অভিযোগ, এর পরেই শেখ মহম্মদের কয়েক জন বন্ধু তাঁকে বোঝায়, চাকরি পেলে রেণুর সঙ্গে তাঁর বিচ্ছেদ হতে পারে। অভিযোগ, এর পরই বন্ধুদের সঙ্গে মহম্মদ পরিকল্পনা করেন রেণুর হাত কেটে নেওয়ার। শনিবার রাতে রেণু যখন ঘুমাচ্ছিলেন, তখন মুখে বালিশ চাপা দিয়ে তাঁর ডান হাত কব্জি থেকে কেটে ফেলা হয়। এর পর রেণুকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সে সময় মহম্মদ রেণুর ডান হাতের কাটা অংশটি লুকিয়ে রাখেন বলেও অভিযোগ।

ঘটনার পর শেখ মহম্মদ এবং তার পরিবারের সকলে চম্পট দিয়েছেন। বাড়িতেও তালা ঝোলানো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে রেণু ভর্তি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে।

Husband Wife Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy