Advertisement
E-Paper

টুকরো খবর

বাংলাদেশ থেকে দেশে ফেরার পথে বাসের মধ্যে দুষ্কৃতীদের তাণ্ডবের মধ্যে পড়লেন এ রাজ্যের দুই সাংবাদিক-সহ চার ভারতীয়। বাংলাদেশের পুলিশ জানিয়েছে, বুধবার তাঁরা পেট্রাপোল হয়ে ঢাকায় যান। শনিবার রাতে ঢাকা থেকে ফিরতি বাসে ওঠেন। জনা ৩৫ যাত্রীর মধ্যেই গা ঢাকা দিয়ে বসেছিল ছয় দুষ্কৃতী। অভিযোগ, রাত আড়াইটে নাগাদ ফরিদপুরে পদ্মার ভেসেল পেরোতেই লুঠপাট চালায় দুষ্কৃতীরা। বাসযাত্রীরা জানান, মধুখালি বাজার পেরোতেই একটি পুলিশ ভ্যান দেখতে পেয়ে বাসের চালক মাথা উঁচু করে চিৎকার করেন।

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৪ ০৩:৩২

ও-পারে দুষ্কৃতী কবলে এ-পারের ২ সাংবাদিক

বাংলাদেশ থেকে দেশে ফেরার পথে বাসের মধ্যে দুষ্কৃতীদের তাণ্ডবের মধ্যে পড়লেন এ রাজ্যের দুই সাংবাদিক-সহ চার ভারতীয়। বাংলাদেশের পুলিশ জানিয়েছে, বুধবার তাঁরা পেট্রাপোল হয়ে ঢাকায় যান। শনিবার রাতে ঢাকা থেকে ফিরতি বাসে ওঠেন। জনা ৩৫ যাত্রীর মধ্যেই গা ঢাকা দিয়ে বসেছিল ছয় দুষ্কৃতী। অভিযোগ, রাত আড়াইটে নাগাদ ফরিদপুরে পদ্মার ভেসেল পেরোতেই লুঠপাট চালায় দুষ্কৃতীরা। বাসযাত্রীরা জানান, মধুখালি বাজার পেরোতেই একটি পুলিশ ভ্যান দেখতে পেয়ে বাসের চালক মাথা উঁচু করে চিৎকার করেন। এক তরুণী গয়না খুলে দিতে দেরি করায় দুষ্কৃতীরা তাঁর হাতে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সফি-স্মরণ

বাম নেতা সৈফুদ্দিন চৌধুরীর স্মরণসভায় দিল্লিতে সব রাজনৈতিক পক্ষের সহাবস্থান চাইছে তাঁর দল পিডিএস। প্রয়াত প্রাক্তন সাংসদের জীবন ও কাজ নিয়ে বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবের স্পিকার্স হলে যে আলোচনা-সভার আয়োজন করা হচ্ছে, তাতে আহ্বান জানানো হয়েছে ডান-বাম মিলিয়ে নানা পক্ষকে। আমন্ত্রিত বক্তা তালিকায় যেমন লালকৃষ্ণ আডবাণী, অরুণ জেটলি আছেন, কংগ্রেসের আনন্দ শর্মা, দিগ্বিজয় সিংহ, মণিশঙ্কর আইয়ার আছেন, তেমনই সফির প্রাক্তন দল সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের এ বি বর্ধন, ফরওয়ার্ড ব্লকের দেবব্রত বিশ্বাস, আরএসপির অবনী রায়েরাও আছেন। আমন্ত্রিত ডি পি ত্রিপাঠী বা বাংলা থেকে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যও।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy