Advertisement
E-Paper

অ্যাম্বুল্যান্স থেকে হাসপাতালে ভর্তি, করোনা মোকাবিলায় জরুরি নম্বর প্রকাশ রাজ্যের

রাজ্যে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। তাই একাধিক আপৎকালীন নম্বর চালু করল রাজ্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১২:৩৫
করোনা পরিস্থিতিতে বিশেষ পদক্ষেপ রাজ্যের।

করোনা পরিস্থিতিতে বিশেষ পদক্ষেপ রাজ্যের। —ফাইল চিত্র।

দৈনিক করোনা সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে রাজ্যে। দৈনিক মৃত্যুও ঘোরাফেরা করছে ৬০-এর আশপাশে। এমন অবস্থায় বিশেষ আপৎকালীন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ সরকার। কোভিড আক্রান্ত রোগীদের যে কোনও প্রয়োজনে স্বাস্থ্য দফতরের ১৮০০-৩১৩-৪৪৪-২২২ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

২৪ ঘণ্টা অ্যাম্বুল্যান্স পরিষেবার জন্য চালু করা হয়েছে দু’টি নম্বর। পশ্চিমবঙ্গ সরকারের আপৎকালীন নম্বরটি হল ০৩৩-৪০৯০-২৯২৯। কলকাতা পুরসভার নম্বর ০৩৩-২২১৯-৭২০২/২২৪১-১২৫৫। কোভিড পরিস্থিতিতে ভিডিয়ো কল অথবা ফোনে চিকিৎসকদের পরামর্শ এবং ওষুধের জন্য ০৩৩-২৩৫৭-৬০০১ নম্বরটি দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টাই লাইনটি চালু থাকবে।

এ ছাড়াও, দিনের যে কোনও সময় কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে ফোন করা যাবে ০৩৩-২২৮৬-১২১২/১৩১৩ নম্বরে। হাসপাতালে রোগী ভর্তি করাতে চাইলে ফোন করতে হবে ১৮০০-৩১৩-৪৪৪-২২২ নম্বরে। ৮৩৩৫৯৮৮৮৮৮ নম্বরে হোয়াটসঅ্যাপেও কলকাতা পুরসভার সঙ্গে যোগাযোগ করা যাবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

অবসাদ এবং হতাশার ক্ষেত্রে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৮০০-৩১৩-৪৪৪-২২২ নম্বরে ফোন করে মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিতে পারবেন সাধারণ মানুষ।

West Bengal KMC Coronavirus in West Bengal COVID-19 Helpline Number WB Health Department
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy