বেলুড় মঠে গিয়ে সন্ন্যাসীদের এসআইআর শুনানি করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্তবদল। শুনানিকেন্দ্রে ডেকে পাঠানো হয় তাঁদের। হঠাৎ ডেকে পাঠানোয় কিছুটা বিব্রত হয়ে পড়েন বেলুড় মঠের সন্ন্যাসীরা। তবে পরে মঠের বাসে চেপেই জনা তিরিশ সন্ন্যাসী পৌঁছোন শুনানি কেন্দ্রে। সেখানেই তাঁদের নথিপত্র যাচাই করেন নির্বাচন আধিকারিকেরা।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানিতে হাজির থাকার জন্য বেলুড় মঠের সন্ন্যাসীদের নোটিস পাঠানো নিয়ে শোরগোল পড়ে। অনেকেই প্রশ্ন তোলেন, বেলুড় মঠের সন্ন্যাসীদেরও শুনানি হবে?
দিন কয়েক আগে বেলুড় মঠে গিয়ে সন্ন্যাসীদের শুনানির নোটিস ধরিয়ে আসেন বালি বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের আধিকারিকেরা। প্রথম পর্যায়ে কয়েক জন সন্ন্যাসীর শুনানি হয় বেলুড় মঠে। দ্বিতীয় ধাপেও একই ভাবে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে কমিশনের আধিকারিকেরা জানান, নোটিস পাওয়া সন্ন্যাসীদের শুনানির জন্য যেতে হবে শুনানিকেন্দ্রে।
আরও পড়ুন:
কেন আচমকা সন্ন্যাসীদের ডেকে পাঠানো হল, তা নিয়ে কেউ স্পষ্ট করে কিছু জানাননি। শুনানিকেন্দ্রে যেতে হবে জানতে পেরে প্রায় ৩০ জন সন্ন্যাসী মঠের বাসে চেপে বেলুড় শ্রমিক মঙ্গল কেন্দ্রে পৌঁছোন। সেখানেই তাঁদের শুনানি পর্ব হয়। সন্ন্যাসীদের বক্তব্য, দেশের আইন এবং নির্বাচন কমিশনের নিয়মাবলী মেনে তাঁরা হাজিরা দিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
০৮:৪১
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে -
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা