‘এসআইআর আতঙ্কে’ প্রাণ গেল মুর্শিদাবাদের এক ব্যক্তির। মঙ্গলবার সকালে জলঙ্গি থানা এলাকার নওদাপাড়া গ্রামের বাসিন্দা আকসার শেখের মৃত্যু হয় হৃদ্রোগে আক্রান্ত হয়ে। তবে পরিবারের দাবি, এসআইআরের নোটিস পাওয়ার পর থেকেই চিন্তিত হয়ে পড়েন আকসার। দুশ্চিন্তায় ভুগছিলেন।
স্থানীয় সূত্রে খবর, আকসার সাধারণ শ্রমিকের কাজ করতেন। চার পুত্র এবং স্ত্রীকে নিয়ে তাঁর সংসার ছিল। সম্প্রতি ব্লক প্রশাসন থেকে এসআইআরের শুনানিতে যাওয়ার নোটিস পান আকসার। পরিবারের দাবি, নোটিস পাওয়ার পর থেকেই চিন্তিত হয়ে পড়েন তিনি। ভোটার তালিকা থেকে বাদ যাবে না তো তাঁর নাম, জড়িয়ে পড়তে হবে না তো কোনও আইনি জটিলতায়? এমন নানা চিন্তায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন আকসার।
মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন আকসার। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মানসিক চাপের কারণে হৃদ্রোগে আক্রান্ত হয়েই এই মৃত্যু। মৃতের আত্মীয় হাসিকুল মণ্ডলের কথায়, ‘‘নোটিস আসার পর থেকেই আকসার খালি বলছিল, আমাদের যদি নাম কাটা যায় তবে কোথায় যাব? এই চিন্তাই ওকে শেষ করে দিল।’’
আরও পড়ুন:
আকসারের মৃত্যুকে কেন্দ্র করে নওদাপাড়া গ্রামে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসআইআরের নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই আতঙ্ক আরও প্রবল আকার ধারণ করেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছোন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে প্রশাসনের পক্ষ থেকে বার বার জানানো হচ্ছে, এসআইআর একটি সাধারণ প্রক্রিয়া। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কিন্তু প্রশাসনের সেই বার্তা কি গ্রামীণ এলাকায় সরাসরি পৌঁছোচ্ছে, উঠছে প্রশ্ন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
-
জোকার ট্রাইবুনাল অফিসের কাজ প্রায় শেষ, শীঘ্রই শুরু হবে শুনানি, সম্পন্ন ১৯ প্রাক্তন বিচারপতির সহায়কদের প্রশিক্ষণ