Advertisement
E-Paper

সঙ্গ পেতে মহিলাকে নিয়ে কলকাতার হোটেলে, প্রতিশ্রুতি মতো টাকা না দেওয়ায় ধৃত ৩ বাংলাদেশি

নিউ মার্কেট থানায় ৩ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এক মহিলা। অভিযোগ, তিনি স্বেচ্ছায় ওই ৩ বাংলাদেশির সঙ্গে যৌনতায় লিপ্ত হন। কিন্তু তাঁকে টাকা দেওয়া হয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ১৫:২০
কলকাতায় গ্রেফতার ৩ বাংলাদেশি নাগরিক।

কলকাতায় গ্রেফতার ৩ বাংলাদেশি নাগরিক। প্রতীকী ছবি।

কলকাতার হোটেলে এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পর প্রতিশ্রুতি মতো তাঁকে টাকা না দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল ৩ বাংলাদেশি নাগরিককে। নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে বুধবার রাতে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ৩৫ বছর বয়সি এক মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে নিউ মার্কেট থানায় ৩ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগ, মার্কিস স্ট্রিট এলাকার একটি হোটেলে তাঁকে ডেকে পাঠানো হয়। তিনি স্বেচ্ছায় ওই ৩ বাংলাদেশির সঙ্গে যৌনতায় লিপ্ত হন। তাঁকে বিনিময়ে টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন অভিযুক্তরা।

কিন্তু মহিলা জানিয়েছেন, শারীরিক সম্পর্ক স্থাপনের পর তাঁকে প্রাপ্য টাকা দেওয়া হয়নি। বরং দুর্ব্যবহার করে হোটেল থেকে তাঁকে তাড়িয়ে দিয়েছেন অভিযুক্তরা। নিরুপায় হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। এই ঘটনায় ধর্ষণের অভিযোগও দায়ের করেছেন তিনি।

Advertisement

মহিলার অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট হোটেলে হানা দেয় নিউ মার্কেট থানার পুলিশ। ধৃতরা হলেন, ৩৭ বছর বয়সি মহম্মদ রাসেল এসকে, ৩৬ বছর বয়সি মহম্মদ কাইসের চৌধুরী এবং ৩৭ বছর বয়সি মহম্মদ আবদুল্লা আল মিজ়ান। তাঁরা সকলেই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy