এসআইআর শুনানিতে হাজিরা দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামি। মঙ্গলবার সকালে তিনি যাদবপুরের বিক্রমগড় এলাকার শুনানিকেন্দ্রে হাজিরা দিয়েছেন। সঙ্গে ছিলেন তাঁর ভাই। যাবতীয় নথি নিয়ে শুনানিকেন্দ্রে যান তিনি।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানির নোটিস আগেই পেয়েছিলেন ডানহাতি জোরে বোলার। নির্বাচন কমিশন সূত্রে খবর, শামির এনুমারেশন ফর্মে প্রয়োজনীয় একাধিক তথ্য ছিল না। তাই নির্দিষ্ট নথি নিয়ে নির্ধারিত দিনে শুনানিকেন্দ্রে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। তবে শামি জানিয়েছিলেন, তিনি রাজকোটে বিজয় হজারে ট্রফিতে বাংলার হয়ে খেলতে ব্যস্ত, ফেরার পর হাজিরা দেবেন তিনি। সেইমতো মঙ্গলবার সকালে শামি বিক্রমগড়ের কাটজুনগরে স্বর্ণময়ী বিদ্যাপীঠে পৌঁছে যান। লোকচক্ষুর আড়ালে পিছনের দরজা দিয়ে শুনানিকেন্দ্রে প্রবেশ করেন শামি ও তাঁর ভাই।
আরও পড়ুন:
শুনানির পর বেরিয়ে ক্রিকেটার জানিয়েছেন, গোটা প্রক্রিয়ায় তাঁকে কোনও অসুবিধায় পড়তে হয়নি। সকলেই তাঁকে সাধ্যমতো সাহায্য করেছেন। শামি বলেন, ‘‘এসআইআর একটি ভাল বিষয়। নাম সংশোধন অবশ্যই প্রয়োজন। তাই শুনানিতে ডাক পেলে উপেক্ষা করা উচিত নয়। আমাকে যত বার ডাকবে, তত বার আসব।’’
জন্মসূত্রে উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও ক্রিকেট খেলার সুবাদে বহু বছর ধরে কলকাতায় থাকছেন শামি। তিনি কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার হিসাবেও নথিভুক্ত। নির্বাচন কমিশন সূত্রে খবর, শামি এনুমারেশন ফর্ম ঠিক ভাবে পূরণ করেননি। তাই তিনি শুনানির নোটিস পেয়েছিলেন। এনুমারেশন ফর্মের কেবল উপরের অংশ পূরণ করেছিলেন শামি। নীচের অংশে কিছুই লেখেননি। জন্মতারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, বাবার নাম এবং মায়ের নাম লিখলেও বাবা বা মায়ের এপিক নম্বরও লেখেননি ভারতীয় দলের ক্রিকেটার। ফর্মের নীচের অংশেও কোনও তথ্য দেননি। এমনকি, শামির ফর্মের ডান দিকে নাকি তাঁর ছবিও ছিল না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা