Advertisement
E-Paper

Ramakrishna Sarada Mission Sister Nivedita House: প্রান্তিক দরিদ্রদের বিনামূল্য টিকা দিল রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা হাউজ

টিকাকরণ শিবিরে প্রথম দিন টিকা পেয়েছেন ৩০০ জন উপভোক্তা। দ্বিতীয় ৩২৮ এবং তৃতীয় ৪২৮ জনকে দেওয়া হয়েছে ওই টিকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২১ ২১:৫৭
নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

বিনামূল্যে কোভিড টিকাকরণ শিবিরের আয়োজন করল রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা হাউজ। গত ১৫, ১৬ এবং ১৭ জুলাই কলকাতা পুরসভার সহযোগিতায় বাগবাজারের বোসপাড়়া লেনে এই শিবির গড়ে তোলা হয়েছিল।

মূলত প্রান্তিক দরিদ্র মানুষদের জন্য এই টিকাকরণ শিবিরের আয়োজন করেছিলেন রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা হাউজ সন্ন্যাসিনীরা। ওই টিকাকরণ শিবিরে প্রথম দিন টিকা পেয়েছেন ৩০০ জন উপভোক্তা। দ্বিতীয় দিন ৩২৮ এবং তৃতীয় দিন ৪২৮ জনকে দেওয়া হয়েছে টিকা। তিন দিনের শিবিরে টিকা পেয়েছেন সব মিলিয়ে ১০৫৬ জন।

Corona Vaccine
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy