Advertisement
E-Paper

টুকরো খবর

মারা গেল তিলজলা স্কুলের অগ্নিদগ্ধ সেই কিশোর। রবিবার ভোরে, বাইপাসের এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার তিলজলার গোলাম জিলানি খান রোডের একটি স্কুলের চতুর্থ শ্রেণির পড়ুয়া শেখ সাহিল স্কুলেই গুরুতর অগ্নিদগ্ধ হয়। পুলিশের দাবি, হাসপাতালে শুয়ে ওই কিশোর স্বীকার করে, স্কুলে সে ছোট একটি কৌটোয় দাহ্য তরল নিয়ে গিয়েছিল। শৌচালয়ে গিয়ে ওই তরল ছিটিয়ে আগুন ধরাতে গেলে নিজেও অগ্নিদগ্ধ হয়।

শেষ আপডেট: ৩০ জুন ২০১৪ ০৩:১৩

দগ্ধ সেই কিশোরের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা

মারা গেল তিলজলা স্কুলের অগ্নিদগ্ধ সেই কিশোর। রবিবার ভোরে, বাইপাসের এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার তিলজলার গোলাম জিলানি খান রোডের একটি স্কুলের চতুর্থ শ্রেণির পড়ুয়া শেখ সাহিল স্কুলেই গুরুতর অগ্নিদগ্ধ হয়। পুলিশের দাবি, হাসপাতালে শুয়ে ওই কিশোর স্বীকার করে, স্কুলে সে ছোট একটি কৌটোয় দাহ্য তরল নিয়ে গিয়েছিল। শৌচালয়ে গিয়ে ওই তরল ছিটিয়ে আগুন ধরাতে গেলে নিজেও অগ্নিদগ্ধ হয়। ওই তরলের নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দফতর। যদিও পুলিশের এই দাবি মানতে চায়নি ওই কিশোরের পরিবার। সাহিলের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা আরও জেনেছেন, সম্ভবত অতিরিক্ত পড়ার চাপ নিতে পারছিল না সে। আগুন ধরিয়ে দিয়ে স্কুল ছুটি করে দিতে চেয়েছিল সে। কিন্তু নিজেও বিপদে পড়বে, ভাবতে পারেনি।

আগুন, চাঞ্চল্য

কলকাতা বিমানবন্দরে যে ঘরে ধূমপান করা হয়, সেই ‘স্মোকিং রুমে’ রবিবার ভোর চারটে নাগাদ আগুন লাগল। বিমানবন্দরের অভ্যন্তরীণ বহিগর্মন এলাকার ওই ঘরে অবশ্য সে সময়ে কেউ ছিলেন না। কারণ, অত সকালে উড়ান থাকে না। যাত্রীদের যাতায়াত শুরু হয় সাড়ে চারটের পরে। বিমানবন্দর সূত্রের খবর, প্রহরারত সিআইএসএফ-এর এক কর্মী আগুন দেখতে পান। অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। ওই ঘরে একটি বৈদ্যুতিন লাইটারও রয়েছে। সেখান থেকেও আগুন লাগতে পারে বলে অনুমান বিমানবন্দর কর্তৃপক্ষের। ধোঁয়া ছড়িয়ে পড়ে লাউঞ্জেও। দমকল এসে আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলে। কিন্তু, পুড়ে কালো হয়ে গিয়েছে ওই ঘরের দেওয়াল। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে স্মোকিং রুম।

বিমান চলাচলে বিঘ্ন

প্রবল বর্ষণে বিঘ্নিত হল স্বাভাবিক বিমান চলাচল। রবিবার দুপুর ১টার পর থেকে কলকাতা বিমানবন্দর এলাকায় আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। দুপুর আড়াইটের পরে শুরু হয় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। সে সময়ে কলকাতায় নামতে আসা এবং শহর ছেড়ে যাওয়া বিমানগুলি ছাড়তে দেরি হয়। বিমানবন্দর সূত্রের খবর, কলকাতায় নামতে আসা কয়েকটি বিমান আকাশে চক্কর কাটার পরে নামতে পেরেছে।

ট্যাক্সিতে মৃত্যু

শ্যামবাজারে রবিবার বিকেলে এক ট্যাক্সিযাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম অশোক রায়। শ্যামপুকুরের ওই বাসিন্দা ব্যবসায়ী ছিলেন। তেঘরিয়া থেকে শ্যামবাজারে ফিরতে তিনি ট্যাক্সি ধরেন। বাগবাজার ট্রাম ডিপোর কাছে পৌঁছে চালক দেখেন, ওই ব্যক্তি জ্ঞান হারিয়েছেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ডুবে মৃত বৃদ্ধ

পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধের। রবিবার সকালে, বেহালার চণ্ডীতলা মেন রোডে। মৃতের নাম চিত্তরঞ্জন দে (৭৫)। পুলিশ জেনেছে, রোজ সকালে তিনি ওই পুকুরে স্নান করতে যেতেন। এ দিন সকাল ১১টা নাগাদ জলে তাঁর দেহ ভাসতে দেখে স্থানীয়েরা পুলিশে খবর দেন।

অস্ত্র-সহ গ্রেফতার

অস্ত্র-সহ এক যুবক গ্রেফতার হল। রবিবার, আলিপুর টাঁকশালের সামনে থেকে। পুলিশ জানিয়েছে, গৌরাঙ্গ দাস নামে ওই যুবকের কাছে দু’নলা বন্দুক এবং কার্তুজ মিলেছে। তাঁর কাছে যে লাইসেন্স রয়েছে, সেটি ভুয়ো। কী ভাবে ওই লাইসেন্সটি গৌরাঙ্গের হাতে এল, খতিয়ে দেখছে পুলিশ। এ দিনই দক্ষিণ বন্দর থানা এলাকা থেকে ১৩৩ পুরিয়া মাদক-সহ মাফিয়া বিবি নামে এক ব্যবসায়ী ধরা পড়ে।

প্রভু তোমা লাগি...

ইস্কনের রথযাত্রা উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার, ময়দানে। ছবি: বিশ্বনাথ বণিক

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy