ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এ বার সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নের তরফে বি়জ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যের সমস্ত সরকারি কর্মীর ছুটি বাতিল করা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।
নবান্নের নির্দেশিকায় আরও বলা হয়েছে, আগে থেকে যাঁরা ছুটি নিয়ে রেখেছিলেন, তাঁদের ছুটিও বাতিল করতে হবে। কেবলমাত্র যাঁরা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন, তাঁদের ছুটি বহাল থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া কেউ ছুটি নিতে পারবেন না।
আরও পড়ুন:
নবান্নের নির্দেশিকার পরেই পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। অনির্দিষ্টকালের জন্য কলকাতা পুরসভার সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। এই মর্মে সমস্ত দফতরের বিভাগীয় আধিকারিকদের বার্তাও দিয়েছেন কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমস্ত বিপর্যয় মোকাবিলা বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষত রাতের বেলা যে কোনও রকম পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে তাদের। ত্রিপল-সহ অন্যান্য বিপর্যয় মোকাবিলা সামগ্রী এবং ত্রাণের জন্য চাল, ডাল, শুকনো খাবার ইত্যাদি প্রস্তুত রাখতে হবে। প্রয়োজনে নতুন করে সংগ্রহ করে রাখতে হবে। ২৪ ঘন্টা খোলা রাখতে হবে কলকাতা পুরসভার কন্ট্রোল রুম। আধিকারিকদের সব সময়ের জন্য কন্ট্রোল রুমে উপস্থিত থাকতে হবে। এ ছাড়া, টালা ট্যাঙ্ক-সহ কলকাতা পুরসভার সমস্ত স্থাপত্য এবং জলাধারে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বরিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ আধিকারিকদের মোবাইল সব সময় অন রাখতে হবে। রাতেও যেন মোবাইল বন্ধ না করা হয়, এমনই নির্দেশ কলকাতা পুরসভার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা