Advertisement
E-Paper

নওদা বোমা বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ২

বৃহস্পতিবার রাতে মধুপুরের একটি মাঠে কয়েক জন বোমা বাঁধার কাজ করছিলেন। সেই সময় অসাবধানতাবশত বোমা ফেটে যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ২২:২৯

প্রতীকী ছবি।

মুর্শিদাবাদের নওদায় বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২। শুক্রবার গভীর রাতে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম কাবেজুল শেখ। ঘটনার দিন জখম অবস্থায় উদ্ধার হওয়ার পর তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে কাবেজুলের। বিস্ফোরণকাণ্ডে আরও এক জন ভর্তি ওই হাসপাতালে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে খবর হাসপাতাল সূত্রে।

বৃহস্পতিবার রাতে মধুপুরের একটি মাঠে কয়েক জন বোমা বাঁধার কাজ করছিলেন। সেই সময় অসাবধানতাবশত বোমা ফেটে যায়। বোমা বিস্ফোরণের পরেই মৃত্যু হয়েছিল মেজবুল শেখ নামে এক ব্যক্তির। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল দু’জনকে। তাঁদেরই এক জনের মৃত্যু হল।

মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার সুবিমল পাল বলেন, ‘‘নওদার ঘটনায় গতকাল রাতে আরও একজনের মৃত্যু হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তদন্ত চলছে।’’

Blast
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy