Advertisement
E-Paper

টুকরো খবর

ট্রাকের সঙ্গে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক আরোহীর। শনিবার সকালে মুর্শিদাবাদের বড়ঞা থানার ল-গ্রাম মোড়ের কাছে হলদিয়া-ফরাক্কা বাদশাহি সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃত ইয়াদ আলি (৩২) বৈদ্যনাথপুরের বাসিন্দা। তাঁর ভাগ্নে হাবিব শেখও গুরুতর জখম হয়েছেন। এ দিন সকালে মামা-ভাগ্নে ফুটিসাঁকো থেকে বৈদ্যনাথপুরের বাড়িতে ফিরছিলেন। উল্টো দিক থেকে পাথর বোঝাই একটি ট্রাক এসে মোটর বাইকটিকে ধাক্কা মারে। এ দিন সকালেই কান্দি-সাঁইথিয়া রাস্তার তিনতালগাছ মোড়ে ছোট পণ্যবাহী গাড়ির সঙ্গে বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় জখম হয়েছেন চার জন।

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৪ ০০:১৯

মামার মৃত্যু, ভাগ্নে জখম

ট্রাকের সঙ্গে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক আরোহীর। শনিবার সকালে মুর্শিদাবাদের বড়ঞা থানার ল-গ্রাম মোড়ের কাছে হলদিয়া-ফরাক্কা বাদশাহি সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃত ইয়াদ আলি (৩২) বৈদ্যনাথপুরের বাসিন্দা। তাঁর ভাগ্নে হাবিব শেখও গুরুতর জখম হয়েছেন। এ দিন সকালে মামা-ভাগ্নে ফুটিসাঁকো থেকে বৈদ্যনাথপুরের বাড়িতে ফিরছিলেন। উল্টো দিক থেকে পাথর বোঝাই একটি ট্রাক এসে মোটর বাইকটিকে ধাক্কা মারে। এ দিন সকালেই কান্দি-সাঁইথিয়া রাস্তার তিনতালগাছ মোড়ে ছোট পণ্যবাহী গাড়ির সঙ্গে বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় জখম হয়েছেন চার জন।

শিশুশ্রমিক উদ্ধার

শ্রম দফতর এবং চাইল্ড লাইনের একটি দল যৌথ ভাবে অভিযান চালিয়ে উদ্ধার করল দুই শিশুশ্রমিককে। শুক্রবার তাহেরপুর থানার বাদকুল্লা বাজারে একটি বিদেশি মদের দোকান থেকে বছর পনেরোর এক কিশোরকে উদ্ধার করা হয়। অন্যদিকে বৃহস্পতিবার শান্তিপুরে একটি সাইকেল গ্যারেজ থেকে বছর দশেকের এক শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। জেলা শিশু সুরক্ষা আধিকারিক অনিন্দ্য দাস বলেন, “দু’জনকেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ওদের বাবা-মাকে বলা হয়েছে, তাঁরা চাইলে সরকারি সাহায্য নিতে পারেন।”

মৃত পুলিশকর্মী

দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। তাঁর নাম দীপঙ্কর মণ্ডল (৩০)। শুক্রবার রাতে নদিয়ার গাংনাপুর থানার বেগোপাড়া ৩৪ নম্বর জাতীয় সড়কে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। চাকদহ উত্তর লালপুরের বাসিন্দা দীপঙ্করবাবু কলকাতার নিউ টাউন থানার এএসআই ছিলেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy