এসআইআর শুনানিতে ডাক পড়েছে। বিদেশবিভুঁইয়ে বসে সেই খবর পাওয়ার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ৩২ বছরের এক পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার তাঁর নথিপত্র নিয়ে যখন শুনানিকেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে স্ত্রী, তখনই এল মৃত্যুসংবাদ! ‘এসআইআর আতঙ্কে’ আবার মৃত্যুর অভিযোগ রাজ্যে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে আবার শোরগোল মুর্শিদাবাদে।
মুর্শিদাবাদের কান্দি থানার হিজল নতুনপাড়ার বাসিন্দা ইব্রাহিম শেখ কর্মসূত্রে ছিলেন সৌদি আরবে। মঙ্গলবার তাঁর মৃত্যুসংবাদ পায় পরিবার। জানা গিয়েছে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ওই পরিযায়ী শ্রমিক। কান্দি ব্লকের শুনানিকেন্দ্রে প্রয়োজনীয় নথি হাতে লাইনে দাঁড়িয়ে ইব্রাহিমের স্ত্রী ফোনে খবর পান, তাঁর স্বামী আর নেই। এক হাতে নথি, অপর হাতে মোবাইল ধরে মিনিটখানেক দাঁড়িয়ে থাকেন তিনি। তার পর চিৎকার করে কাঁদতে থাকেন। লোক জড়ো হয়ে যায় শুনানিকেন্দ্রে। শোকস্তব্ধ মহিলাকে বাড়ি পৌঁছে দেয় পুলিশ।
জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকায় দেওয়া তথ্যে কিছু গরমিল ছিল ইব্রাহিমের বাবার। সে জন্য শুনানিতে ডাকা হয়েছিল পুত্রকে। স্বামী বিদেশে থাকায় স্ত্রী রেকসোনা বিবি নথি নিয়ে হাজির হয়েছিলেন শুনানিকেন্দ্রে।
পরিবারের দাবি, বাড়িতে নোটিস যাওয়ার খবর পেয়ে সুদূর সৌদিতে বসে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ওই পরিযায়ী শ্রমিক। নথির ভুলে নাগরিকত্ব নিয়ে কোনও সমস্যায় পড়বেন কি না, তা নিয়ে উৎকণ্ঠায় ভুগছিলেন। স্বামীর নথিপত্র নিয়ে শুনানিকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে তাঁর মৃত্যুর খবর পান স্ত্রী।
ওই খবর চাউর হতে কান্দি ব্লকে শোরোগোল শুরু হয়ে গিয়েছে। মৃতের বাড়ি যান কান্দির বিধায়ক অপূর্ব সরকার এবং কান্দি থানার পুলিশ আধিকারিকেরা। শুনানিকেন্দ্র থেকে রেকসোনাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেয় পুলিশ। মৃত ইব্রাহিমের আত্মীয় রহমত শেখের আক্ষেপ, ‘‘বেচারা হাড়ভাঙা খাটুনি খাটত শুধু বাড়ির লোকগুলোকে একটু ভাল রাখবে বলে। একটা নোটিস ওর সব শান্তি কেড়ে নিয়েছিল। ও বার বার বলত, ‘কাগজে ভুল আছে।’ সে দিন ফোনে বলেছে, ‘আমাকে কি আর দেশে ফিরতে দেবে না?’ এই দুশ্চিন্তাই ওকে শেষ করে দিল।’’
আরও পড়ুন:
দুই সন্তানকে নিয়ে অথৈ জলে রেকসোনা। বিধায়ক অপূর্ব জানান, সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তাঁর কাছে। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘‘প্রশাসনিক উদ্যোগে ইব্রাহিমের দেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।’’ কান্দি থানার পুলিশ সূত্রে খবর, মৃতের পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা