Advertisement
E-Paper

পরীক্ষার দিন বদলের অনুরোধ

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসি প্রথম বর্ষের পরীক্ষার দিনে রয়েছে ইদুজ্জোহা উৎসব। তার জেরে নদিয়া ও মুর্শিদাবাদের পরীক্ষার্থীরা বিপাকে পড়তে পারেন এই আশঙ্কায় পরীক্ষার দিন বদলের জন্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলুর কাছে অনুরোধ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী। আগামী ২৪ সেপ্টেম্বর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির প্রথম বর্ষের অঙ্ক, সমাজবিদ্যা ও শারীরবিদ্যার পরীক্ষার দিন ধার্য রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৩

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসি প্রথম বর্ষের পরীক্ষার দিনে রয়েছে ইদুজ্জোহা উৎসব। তার জেরে নদিয়া ও মুর্শিদাবাদের পরীক্ষার্থীরা বিপাকে পড়তে পারেন এই আশঙ্কায় পরীক্ষার দিন বদলের জন্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলুর কাছে অনুরোধ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী। আগামী ২৪ সেপ্টেম্বর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির প্রথম বর্ষের অঙ্ক, সমাজবিদ্যা ও শারীরবিদ্যার পরীক্ষার দিন ধার্য রয়েছে। উপাচার্যকে পাঠানো চিঠিতে সে তথ্য জানিয়ে অধীর চৌধুরী লিখেছেন, ‘২৪ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর ইদুজ্জোহা পালিত হবে। ফলে ওই তিন দিন বাদ দিয়ে অন্য কোনও দিন পরীক্ষার ব্যবস্থা করা হোক।’ উল্লেখ্য নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সব কলেজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীন। এ ব্যাপারে একাধিক বার চেষ্টা করেও উপাচার্যের প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy