Advertisement
E-Paper

বহরমপুরে দলবদল

মুর্শিদাবাদ জেলা কার্যালয়ে শনিবার সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যখন দলত্যাগী সিপিএম এবং তৃণমূলের সমর্থকদের হাতে দলের পতাকা তুলে দিচ্ছেন, একই সময়ে কংগ্রেস-ত্যাগীদের হাতে দলের পতাকা তুলে দিলেন তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতি মান্নান হোসেন।

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৫ ০০:৪৩

মুর্শিদাবাদ জেলা কার্যালয়ে শনিবার সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যখন দলত্যাগী সিপিএম এবং তৃণমূলের সমর্থকদের হাতে দলের পতাকা তুলে দিচ্ছেন, একই সময়ে কংগ্রেস-ত্যাগীদের হাতে দলের পতাকা তুলে দিলেন তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সভাপতি মান্নান হোসেন। অধীর চৌধুরীর দাবি, লালবাগের প্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম ও তৃণমূলের প্রায় ১৩০০ কর্মী-সমর্থক কংগ্রেসে যোগ দিয়েছেন। এ দিকে, মান্নানের দাবি, জলঙ্গির ঘোষপাড়া ও চোঁয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের দু’জন সদস্য আরশেদ শেখ ও জইদুল শেখ অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy