পুত্রবধূকে পুড়িয়ে মারার দায়ে মঙ্গলবার শ্বশুর বাদল বিশ্বাস ও শাশুড়ি পারুল বিশ্বাসের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন লালবাগ প্রথম দ্রুত নিষ্পত্তি আদালতের বিচারক অলোক চৌধুরী। সরকারি আইনজীবী রইসুদ্দিন মণ্ডল জানান, ২০০৯ সালের ওই ঘটনায় জিয়াগঞ্জের কাশীগঞ্জের বাসিন্দা জামাই বাসুদেব বিশ্বাস ও বেয়াই-বেয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ভগবানগোলার মাধাই বিশ্বাস। কিন্তু মৃত্যুর আগে জবানবন্দিতে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেননি স্ত্রী। বিচারক এ দিন স্বামীকে বেকসুর খালাস দিয়ে শ্বশুর-শাশুড়িকে সাজা শোনান।’’