Advertisement
E-Paper

প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মেয়ের বাবা, প্রেমিকার অন্যত্র বিয়ের খবর পেয়ে আত্মঘাতী যুবক

ভিন্‌রাজ্যে শ্রমিকের কাজ করতেন রাজা। দিন কয়েক আগে বাড়ি ফিরেছিলেন। কাজে যাওয়ার আগে বিয়েটা সেরে ফেলতে চেয়েছিলেন। তাঁর পরিবারের তরফে তরুণীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৪
যুবকের মৃত্যুর তদন্ত শুরু করেছে পরিবার।

যুবকের মৃত্যুর তদন্ত শুরু করেছে পরিবার। প্রতীকী চিত্র।

প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হয়েছে। খবর পেয়ে আত্মহত্যা করলেন প্রেমিক। বুধবার ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলে। এ নিয়ে থানায় খুনের অভিযোগ দায়ের করল মৃতের পরিবার।

মৃত ওই যুবকের নাম রাজা দাস। স্থানীয় সূত্রে খবর, চাঁচলের মালতীপুরের কাশীপাড়া এলাকার ওই যুবকের সঙ্গে দীর্ঘ এক বছর প্রেমের সম্পর্ক ছিল এক তরুণীর। সম্পর্কের কথা জানাজানি হয় দুই পরিবারে। রাজার পরিবারের দাবি, প্রথমে মেয়ের বাড়ি থেকে এ নিয়ে কোনও আপত্তি তোলা হয়নি। কিন্তু গোপনে মেয়ের বিয়ে ঠিক করেন বাবা-মা। সেই খবর জানতে পেরে ভেঙে পড়েন রাজা। বাড়ির পাশের আমবাগানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি।

মৃতের পরিবার সূত্রে খবর, ভিন্‌রাজ্যে শ্রমিকের কাজ করতেন রাজা। দিন কয়েক আগে বাড়ি ফিরেছিলেন। আবার কাজে যাওয়ার আগে বিয়েটা সেরে ফেলতে চেয়েছিলেন। এর পর পরিবারের তরফে তরুণীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। দুই পরিবারের মধ্যে প্রাথমিক পর্যায়ে আলোচনাও হয়। কিন্তু মেয়ের বাবা বিয়েতে রাজি ছিলেন না। তিনি মেয়ের বিয়ের জন্য অন্যত্র পাত্র খুঁজছিলেন বলে দাবি মৃতের পরিবারের। এই খবর জানতে পেরেই নাকি ভেঙে পড়েন রাজা। অবসাদে আত্মঘাতী হন তিনি।

মৃতের দিদি অর্চনা দাসের কথায়, ‘‘বিয়েতে মেয়েটির মত ছিল। কিন্তু ওর পরিবার বাধা দিচ্ছে। মঙ্গলবার ভাই জানতে পারে যে মেয়েটির অন্য জায়গায় বিয়ে ঠিক হচ্ছে। তার পরেই ও আত্মহত্যা করে। আমরা এ নিয়ে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।’’ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Maldah Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy