নিজের ভোটার কার্ড, আধার কার্ড থাকলেও ২০০২ সালের আগের কোনও নথি তাঁর কাছে ছিল না। নাম ছিল না ২০০২ সালের ভোটার তালিকাতেও। ফলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) জন্য বৃদ্ধা শুনানিতে ডাক পান। তার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন। বুধবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, এসআইআর-এর আতঙ্কেই এই মৃত্যু।
বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের লোদারঘাট গ্রামের বাসিন্দা রহিমা বিবি (৬৫)। স্বামীর মৃত্যুর পর থেকে গ্রামে মেয়ে-জামাইয়ের কাছে থাকতেন। ২ জানুয়ারি তাঁকে শুনানির জন্য সংশ্লিষ্ট কেন্দ্রে যেতে বলা হয়েছিল। অভিযোগ, শুনানি নিয়ে আতঙ্কে ছিলেন বৃদ্ধা। কারণ তাঁর কাছে কোনও নথি ছিল না। গ্রাম পঞ্চায়েত সদস্যের কাছে বার বার ছুটে গিয়েছিলেন। নথি বানানোর চেষ্টা করেছিলেন। সুরাহা হয়নি। বুধবার তাঁর মৃত্যু হয়।
মৃতের কন্যা মমতাজ বলেন, ‘‘মাকে শুনানির জন্য ডেকেছিল। কিন্তু মায়ের কাছে কাগজ ছিল না। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে মা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে।’’ স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য হবিবুর কাজী বলেন, ‘‘নথিপত্রের জন্য বৃদ্ধা একাধিক বার আমার কাছে এসেছিলেন। আমি নিশ্চিন্তে থাকতে বলেছিলাম। কিন্তু নথির চিন্তাতেই মারা গেলেন।’’ বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত অগস্তি বলেন, ‘‘যে কোনো মৃত্যুই দুঃখজনক। কিন্তু তা নিয়ে রাজনীতি করা ঠিক নয়। এসআইআর-এ রাজ্যের লক্ষ লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ পড়ে যাবে। এখন তাই হারের আতঙ্কে ভুগছে তৃণমূল। তাই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলেও এসআইআর আতঙ্কে মৃত্যু বলে দেগে দিচ্ছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা