Advertisement
E-Paper

kolkata weather today: প্যাচপেচে গরম থেকে এখনই রেহাই নেই, বিকেলে বৃষ্টি হলেও স্বস্তির সম্ভাবনা কম

দক্ষিণবঙ্গে আগামী দু’একদিনের মধ্যেই ঢুকতে পারে বর্ষা। তবে বর্ষা ঢুকলেও এখনই তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১০:৫২
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

দরদরিয়ে ঘেমে মঙ্গলবার সকাল থেকে যে অস্বস্তিকর দিন শুরু হয়েছে, তার জের চলবে দুপুর পর্যন্ত। তবে বিকেলের দিকে শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মঙ্গলবার সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে হাঁসফাঁস দশা শুরু হয়েছিল। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বেশ কয়েক দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া এ রকমই থাকবে। মঙ্গলবার দিনভর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির আশপাশে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এমনকি, বিকেলে বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছেন আবহবিদেরা।

প্রসঙ্গত, ক্যালেন্ডারে বর্ষা আসছে বৃহস্পতিবার থেকে। তবে আবহবিদরা জানিয়েছেন, বাংলায় আগামী দু’দিনের মধ্যে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি নেই। পূর্বাভাস অনুযায়ী দু’দিন পরে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি আলিপুর। তারা জানিয়েছে বর্ষা ঢুকলেও আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে স্বস্তি ফেরার সম্ভাবনা নেই। তবে এই সপ্তাহের শেষের দিকে শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আশ্বাস দিয়েছে হাওয়া অফিস।

তবে দক্ষিণবঙ্গে বর্ষা দেরিতে এলেও উত্তরবঙ্গে বর্ষার দাপট চলছে পুরোদমে। উত্তরবঙ্গের সাত জেলায় ভারী এবং অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Weather Today Kolkata Weather Today
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy