মা, কাকিমা আর দিদিকে খুন করেছে তার কাকা প্রসূন দে। ট্যাংরাকাণ্ডের জীবিত ১৪ বছরের কিশোর প্রতীপ দে এমনটাই দাবি করেছে পুলিশের কাছে। সংবাদ সংস্থা পিটিআই এক আধিকারিককে উল্লেখ করে এ কথা জানিয়েছে। কিশোরের বয়ান অনুযায়ী, ট্যাংরার দে পরিবারের দুই বধূ রোমি দে, সুদেষ্ণা দে এবং কিশোরী প্রিয়ম্বদার খুনি প্রসূন দে। পুলিশের কাছে সে দিনের ঘটনা বর্ণনাও করেছে কিশোর। সোমবার তাকে বাইপাসের ধারের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। ছাড়া পাবেন প্রসূনও। এর পর পুলিশ কী করবে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দু’জনকেই অন্য কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে। দে পরিবারের দুই ভাই প্রণয় এবং প্রসূন সম্পূর্ণ সুস্থ হলে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।
প্রসূনই যে দুই বধূর খুনি, তা আগে দাবি করেছিলেন তাঁর দাদা প্রণয়। বর্তমানে তিনি এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। পিটিআইকে ওই আধিকারিক জানিয়েছেন, কিশোর আপাতত সুস্থ। তার সঙ্গে তদন্তকারীরা কথা বলেছেন। প্রাথমিক ভাবে সে দাবি করেছে, তার মা, কাকিমা এবং দিদি প্রিয়ম্বদাকে খুন করেছেন কাকা প্রসূন। তবে কিশোরের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। আধিকারিকের কথায়, ‘‘আমাদের কাছে এখনও পর্যন্ত যা তথ্যপ্রমাণ রয়েছে, তাতে বোঝা যাচ্ছে, ছোট ভাই প্রসূনই তিনটি খুনে প্রধান ভূমিকা নিয়েছিলেন। তবে তাঁর দাদা প্রণয়ও খুনগুলির পরিকল্পনার সঙ্গে যুক্ত।’’
আরও পড়ুন:
১৪ বছরের প্রিয়ম্বদার মৃত্যু হয়েছে খাদ্যে বিষক্রিয়ার জেরে। অভিযোগ, তাকে জোর করে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানো হয়েছিল। পিটিআইয়ের কাছে ওই আধিকারিক জানিয়েছেন, বাবা-কাকার পরিকল্পনা জানতে পেরে গিয়েছিল প্রিয়ম্বদা। সেই কারণে সে কিছুতেই পায়েস খেতে রাজি হয়নি। তাকে মারধর করে পায়েস খাওয়ানো হয়, দাবি করেছে কিশোর। সেই কারণেই প্রিয়ম্বদার নাকের নীচে, ঠোঁটে এবং শরীরের অন্যান্য জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, দুই বধূ রোমি এবং সুদেষ্ণার মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। ঘুমন্ত অবস্থায় তাঁদের হাতের শিরা এবং গলার নলি কেটে দেওয়া হয়েছিল। মঙ্গলবার গভীর রাতে কিশোরকে নিয়ে বেরিয়েছিলেন প্রণয় এবং প্রসূন। বুধবার ভোরের দিকে তাঁদের গাড়ি বাইপাসের ধারে মেট্রোর পিলারে ধাক্কা খায়। দুর্ঘটনায় তিন জনই গুরুতর জখম হয়েছিলেন। আপাতত তাঁদের সুস্থ হওয়ার অপেক্ষায় তদন্তকারীরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৯ ফেব্রুয়ারি রাত ৩টের পরে অভিষিক্তা মোড়ের কাছে একটি স্তম্ভে ধাক্কা দিয়েছিল তাঁদের গাড়ি। প্রণয় এবং প্রসূন দাবি করেছিলেন, আত্মহত্যা করার জন্যই ওই পদক্ষেপ করেছিলেন তাঁরা। প্রণয়ের বয়ানও খতিয়ে দেখতে চায় পুলিশ।
- সোমবার রাতে প্রসূনকে গ্রেফতার করে পুলিশ। তাঁর দাদা প্রণয় দে এবং প্রণয়ের কিশোর পুত্র প্রতীপ এখনও হাসপাতালে চিকিৎসাধীন। প্রতীপ জানিয়েছে, কাকা তাকেও খুন করার চেষ্টা করেছিলেন। মঙ্গলবার প্রসূনকে আদালতে হাজির করানো হয়েছিল। ৬ মার্চ পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে থাকতে বলা হয়েছে।
-
ট্যাংরাকাণ্ডের চার মাস পরে নতুন স্কুলে প্রতীপ, মাতৃহারা কিশোরের ভবিষ্যৎ আশ্রয় অবশ্য এখনও অনিশ্চয়তায়
-
ট্যাংরার দে পরিবারের হত্যাকাণ্ডের ঘটনায় বড়ভাই প্রণয়কে গ্রেফতার করল পুলিশ
-
নতুন স্কুল, নতুন ক্লাস, নতুন জীবনযুদ্ধে কিশোর! ট্যাংরার পরিবারে বিপর্যয়ের তিন মাস পর প্রতীপের জীবন-নামচা
-
ট্যাংরাকাণ্ডে গুরুত্বপূর্ণ হতে পারে কিশোর প্রতীপের বয়ান! গোপন জবানবন্দি নিতে নির্দেশ কোর্টের
-
কাকে কখন খুন? সব ঠিক বলছেন কি? প্রসূনকে ট্যাংরার বাড়িতে নিয়ে গেল পুলিশ, হল ঘটনার পুনর্নির্মাণ