ইরানের একের পর এক যুদ্ধজাহাজ ডুবিয়ে উল্লসিত মার্কিন বাহিনী। এমনটাই দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন বাহিনীর এক আধিকারিকের সঙ্গে কথা বলে এমনটাই জানতে পেরেছেন তিনি। ট্রাম্পের দাবি, ওই আধিকারিক তাঁকে বলেছেন, “ওদের ডুবিয়েই আমাদের বেশি মজা।”
প্রায় দেড় সপ্তাহ ধরে পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে আমেরিকা এবং ইরানের। পশ্চিম এশিয়ার বিভিন্ন ঘাঁটি থেকে ইরানের উপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ট্রাম্পের দাবি, এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানি নৌসেনার উৎকৃষ্ট মানের ৪৬টি রণতরী ডুবিয়ে দিয়েছে মার্কিন বাহিনী। সাড়ে তিন দিনের মধ্যে এই সাফল্য এসেছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। সোমবার ফ্লরিডায় রিপাবলিকান দলের এক সম্মেলনে বক্তৃতা করছিলেন ট্রাম্প। সেখানেই এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে মার্কিন বাহিনীর এক আধিকারিকের সঙ্গে তাঁর সাম্প্রতিক কথোপকথনও তুলে ধরেন তিনি।
ট্রাম্প বলেন, “ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ভান্ডার মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। (ইরানের) নৌবাহিনী প্রায় শেষ হয়ে গিয়েছে। সব সমুদ্রের তলায় ডুবে গিয়েছে। ৪৬টি জাহাজ! ভাবতে পারছেন?” এর পরেই মার্কিন সামরিক বাহিনীর এক আধিকারিকের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, “আমি জানতে চেয়েছিলাম কী ধরনের জাহাজ ছিল সেগুলি। ওঁরা বললেন, ‘খুব ভাল মানের স্যর। উৎকৃষ্ট মানের’। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা ওই জাহাজগুলিকে নিজেদের দখলে নিচ্ছেন না কেন? আমরা তো এগুলি কাজে লাগাতে পারি। ডুবিয়ে দিচ্ছেন কেন? এর উত্তরে ওঁরা বললেন, ‘ওদের (ইরানি রণতরী) ডুবিয়েই আমরা বেশি মজা পাচ্ছি।’ ওগুলিকে ডুবিয়ে দেওয়াই শ্রেয় বলে মনে করছে আমাদের বাহিনী।”
আরও পড়ুন:
আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতি যে আর খুব দীর্ঘ সময় ধরে চলবে না, সেই আভাসও দিয়েছেন ট্রাম্প। ইরানে যুদ্ধ প্রায় শেষের পথে বলেই মনে করছেন তিনি। রিপাবলিকান নেতাদের বলেন, ‘‘কিছু দুষ্টকে সরাতে আমরা মধ্যপ্রাচ্যে (পশ্চিম এশিয়া) ভ্রমণ করেছি। আপনারা দেখবেন, এটা স্বল্প সময়ের ভ্রমণই হবে।’’ তিনি আরও জানান, তেহরানে আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ অভিযান ‘শেষের পথে’।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
২২:১৭
পাকিস্তানে যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী! আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনার দরজা কি খুলবে? -
১৯:৫৯
মাথায় দাম ৯৪ কোটি টাকা! পাকিস্তানে দ্বিতীয় বৈঠকের আগে মার্কিন নিশানায় ইরানের ঘনিষ্ঠ জঙ্গিনেতা -
১০:০৬
‘ফুটবল’ খুলতে চেয়ে শীর্ষ সেনাকর্তার সঙ্গে তুমুল তর্কাতর্কি! ইরানে পরমাণু হামলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন ট্রাম্প? -
যুদ্ধবিরতির মাঝেই ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন ইরানের! সমর্থনে হাজার হাজার মানুষ নামলেন রাস্তায়
-
ইরানি ড্রোন-ক্ষেপণাস্ত্রের আঘাতে শরীর জুড়ে দগদগে ঘা! ‘চিকিৎসা’র জন্য ডলার চেয়ে ট্রাম্পের দরজায় ‘ধনী’ আরব রাষ্ট্র