Advertisement
E-Paper

হোয়াইট হাউসের নৈশভোজে হামলার সঙ্গে কি ইরান যুদ্ধের যোগ রয়েছে? কী বললেন ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসের নৈশভোজে হামলার ঘটনা তাঁকে ইরানে যুদ্ধজয়ে বাধা দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৩:৪৬
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

হোয়াইট হাউস আয়োজিত নৈশভোজে হামলার ঘটনার সঙ্গে কি কোনও ভাবে যোগ রয়েছে ইরানের যুদ্ধের? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল। তার জবাবে তিনি জানান, এ রকম কোনও যোগ রয়েছে বলে তাঁর মনে হয় না। তবে এই ঘটনা তাঁকে ইরানে যুদ্ধজয়ে বাধা দিতে পারবে না বলেও জানিয়ে দিয়েছেন ট্রাম্প।

শনিবার ওয়াশিংটন হিলটন হোটেলে হামলার ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের যোগ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘‘আমার মনে হয় না। তবে বলা যায় না।’’ এর পরেই ট্রাম্প বলেন, ‘‘ইরানে যুদ্ধজয় থেকে আমাকে এই ঘটনা আটকাতে পারবে না। তবে ওই যুদ্ধের সঙ্গে এর যোগ রয়েছে কি না জানি না। আমি তেমনটা মনে করি না। যেটুকু জানি, তার ভিত্তিতেই বলছি। তবে আমরা মহান কাজ করেই যাব।’’ কেন অভিযুক্ত হামলা চালিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট শনিবার রাতে ওয়াশিংটনের হোটেলে আয়োজিত হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ২৬০০ অতিথি সেখানে উপস্থিত ছিলেন। ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ ছাড়া, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স-সহ একাধিক মার্কিন উচ্চপদস্থ আধিকারিক ও নেতা নৈশভোজে উপস্থিত ছিলেন। আচমকা সেখানে গুলি চলে। ঘটনার পর ট্রাম্প অভিযুক্তের একটি ছবি নিজের সমাজমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে খালি গায়ে এক যুবককে উপুড় করে শুয়ে রাখা হয়েছে। তাঁর হাত এবং পা বাধা, চোখ বন্ধ।

Advertisement

ট্রাম্প জানান, বন্দুকবাজের হাতে একাধিক অস্ত্র ছিল। তাঁর কথায়, ‘‘খুব অসুস্থ একটা লোক। ঘরটা সুরক্ষিতই ছিল, তবে ও ৫০ গজ দূর থেকে ছুটে আসে। সিক্রেট সার্ভিস খুব দ্রুত কাজ করেছে।’’ ধস্তাধস্তির মাঝে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক গুলিবিদ্ধ হয়েছেন। তবে ট্রাম্প জানান, তিনি বুলেটনিরোধক বর্ম পরে ছিলেন। তাই নিরাপদেই আছেন।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy